কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকি - Rajbari
মাসুদ রেজা শিশির
২৪ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকি

রাজবাড়ীর পাংশায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক পশু চিকিৎসকের (গরুর ডাক্তার) বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তির নাম জসিম উদ্দিন,যিনি পেশায় গ্রাম্য পশু চিকিৎসক হিসেবে পরিচিত।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার পাট্টা ইউনিয়নের বিলচত্রা এলাকায় ভুক্তভোগী নারী নিজ বাসভবনের সামনে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, অভিযুক্ত জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দেওয়াসহ কুনজর দিয়ে আসছিলেন। এতে তিনি রাজি না হওয়ায় তাকে বসতবাড়ি থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে তার সম্পত্তির ওপর নজর দেন অভিযুক্ত। কিন্তু সেখানেও ব্যর্থ হয়ে সম্প্রতি তাকে একা পেয়ে নিজ বসতঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালান জসিম।

ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী আরও অভিযোগ করেন, “পূর্বে আমার বাবাকে হত্যা করা হয়েছিল। ওই হত্যাকাণ্ডের সাথে জসিম ও তার পিতা সরাসরি জড়িত ছিলেন। এখন সে আমার সন্তানদেরও বাবার মতো হত্যা করার হুমকি দিচ্ছে। তার অনবরত হুমকির কারণে ভয়ে আমি ছোট মেয়েকে স্কুলেও পাঠাতে পারছি না।

বর্তমানে অভিযুক্তের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে ভুক্তভোগী পরিবার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সুষ্ঠু বিচার এবং পরিবারের জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছেন। এ ঘটনায় ওই নারী আদালতে মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে অভিযুক্ত গরুর ডাক্তার জসিম উদ্দিন এর আগে সংবাদ সম্মেলন করে নিজেকে নির্দেশ দাবী করে বলেছেন জমি সংক্রান্ত বিরোধের জেরে তাকে মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে বলে দাবী তার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

১

রোহান হত্যার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

২

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ নারী আসামিসহ ৮ জন গ্রেপ্তার

৩

রাজবাড়ীতে ট্যাপেন্টাডলসহ আটক ৩ জনের কারাদণ্ড

৪

গোয়ালন্দে ফিটনেসবিহীন পরিবহন ও ৬টি মোটরসাইকেলকে দণ্ড

৫

গোয়ালন্দে পদ্মায় অভিযানে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জব্দ

৬

গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

৭

পদ্মায় নিখোঁজেরএকদিন পর শিশু’র লাশ উদ্ধার

৮

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকি

৯

পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশু

১০

কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১১

রাজবাড়ীতে প্রস্তা‌বিত সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে চীনের প্রতিনিধিদল

১২

গোয়ালন্দে সড়ক নিরাপত্তায় ভ্রাম্যমান আদালতের অভিযান

১৩

পাংশায় জমি নিয়ে বিরোধের জেরে ধর্ষণচেষ্টার মামলা দিয়ে হয়রানির অভিযোগ

১৪

কালুখালী সরকারি হাসপাতালে রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট, বিচারের দাবি স্থানীয়দের

১৫

পদ্মায় অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ 

১৬

পাংশায় ইয়াবাসহ আটক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড

১৭

 ‘আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ চাই’ -আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

১৮

গোয়ালন্দে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

১৯

 ‘সবার অংশগ্রহনে কাঙ্খিত বাংলাদেশ গড়তে হবে’-অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর

২০