পাংশায় গ্রামপুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন - Rajbari
মাসুদ রেজা শিশির
২৭ অক্টোবর ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় গ্রামপুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্য গনের জন্য মাস ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে পাংশা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলার দশটি ইউনিয়ন পরিষদের ৪০ জন গ্রামপুলিশ নিয়ে বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  এনআইএলজির মহা পরিচালক মো: আমিনুল ইসলাম। প্রশিক্ষণ কোর্সে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনছার ও প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার মো: জুয়েল রানা, সহকারী পুলিশ সুপার মো: রাকিবুর রহমান, সহকারী কমিশনার ভূমি সাদ আহম্মেদ প্রমুখ। প্রশিক্ষণ কোর্সে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হক।

এ ছাড়াও পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: গিয়াস উদ্দিন, উপজেলা কৃষি অফিসার তোফাজ্জেল হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও দশটি ইউনিয়নের প্রশিক্ষনে অংশগ্রহণকারী ৪০ জন গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভিন বলেন বুনিয়াদি প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে আত্মনির্ভরশীলতার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে সক্ষম হবেন বলে আশা করি।  একই সাথে আপনারা বিভিন্ন সময় যেহেতু অনলাইন ভিত্তিক তথ্য আদান প্রদান করতে হয় সেক্ষেত্রে এ বিষয়টির উপরও আপনারা গুরুত্ব দিবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ী শহরে প্রকাশ্যে ব্যবসায়ী নেতাকে গুলি

১

পাংশায় গ্রামপুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

২

রাজবাড়ী‌তে যুবদ‌লের ৪৮তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পালন

৩

রাজবাড়ীতে গাঁজাসহ ৪ যুবক আটকের পর কারাদণ্ড

৪

দৌলতদিয়ায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা

৫

পাংশায় ইয়াবাসহ আটক গ্রামপুলিশসহ তিন জনকে কারাদণ্ড

৬

পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু 

৭

পাংশায় মাদক ও নগদ টাকাসহ একব্যাক্তি গ্রেফতার

৮

বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

৯

কালুখালীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১০

পাংশায় আব্দুল আজিজ সরদারের মৃত্যুবার্ষিকী পালিত

১১

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

১২

রোহান হত্যার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

১৩

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ নারী আসামিসহ ৮ জন গ্রেপ্তার

১৪

রাজবাড়ীতে ট্যাপেন্টাডলসহ আটক ৩ জনের কারাদণ্ড

১৫

গোয়ালন্দে ফিটনেসবিহীন পরিবহন ও ৬টি মোটরসাইকেলকে দণ্ড

১৬

গোয়ালন্দে পদ্মায় অভিযানে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জব্দ

১৭

গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৮

পদ্মায় নিখোঁজেরএকদিন পর শিশু’র লাশ উদ্ধার

১৯

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকি

২০