পাংশায় আব্দুল আজিজ সরদারের মৃত্যুবার্ষিকী পালিত - Rajbari
মাসুদ রেজা শিশির
২৫ অক্টোবর ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় আব্দুল আজিজ সরদারের মৃত্যুবার্ষিকী পালিত

রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পাংশা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ও পাংশা বাজার বণিক সমিতির দীর্ঘ ২৫ বছরের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল আজিজ সরদারের ২৪ তম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার  সন্ধ্যা রাতে পাংশা শিল্প ও বণিক সমিতির কার্যালয়ের সামনে বণিক সমিতির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ এ আর মাহমুদুল হক রোজেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাদঁ আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ হোসেন মন্ডল, মরহুম আব্দুল আজিজ সরদারের ছেলে পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার, এছাড়াও বাজার বণিক সমিতির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিশেষ দোয়া মোনাজাত করেন পাংশা শাহজুই কামিল মাদরাসার অধ্যক্ষ, পাংশা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আবু মুসা আশয়ারী।

এ সময় বাজার বণিক সমিতির সকল সদস্যসহ ব্যবসায়ীবৃন্দ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ,  বিএনপি, যুবদল, স্বেচ্ছা সেবকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা

১

পাংশায় ইয়াবাসহ আটক গ্রামপুলিশসহ তিন জনকে কারাদণ্ড

২

পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু 

৩

পাংশায় মাদক ও নগদ টাকাসহ একব্যাক্তি গ্রেফতার

৪

বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

৫

কালুখালীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

৬

পাংশায় আব্দুল আজিজ সরদারের মৃত্যুবার্ষিকী পালিত

৭

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

৮

রোহান হত্যার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

৯

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ নারী আসামিসহ ৮ জন গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে ট্যাপেন্টাডলসহ আটক ৩ জনের কারাদণ্ড

১১

গোয়ালন্দে ফিটনেসবিহীন পরিবহন ও ৬টি মোটরসাইকেলকে দণ্ড

১২

গোয়ালন্দে পদ্মায় অভিযানে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জব্দ

১৩

গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

পদ্মায় নিখোঁজেরএকদিন পর শিশু’র লাশ উদ্ধার

১৫

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকি

১৬

পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশু

১৭

কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

রাজবাড়ীতে প্রস্তা‌বিত সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে চীনের প্রতিনিধিদল

১৯

গোয়ালন্দে সড়ক নিরাপত্তায় ভ্রাম্যমান আদালতের অভিযান

২০