পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু  - Rajbari
মাসুদ রেজা শিশির
২৬ অক্টোবর ২০২৬, ৫:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু 

রাজবাড়ীর পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে শরিফুল ইসলাম (১৯) নামের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফরা পশ্চিমপাড়া বেরিবাঁধসংলগ্ন খানবাড়ি ঈদগাহসংলগ্ন পদ্মার নালে এই দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম চর আফরা গ্রামের মফিজ খানের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে শরিফুল ইসলাম বাড়ি থেকে সেলো মেশিনের পানি দেওয়ার ফিতা নিয়ে খানবাড়ি ঈদগাহসংলগ্ন পদ্মার নালে তা ধুতে যান। নির্ধারিত সময়ে তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে ভিকটিমের মা সুমি খাতুন ও প্রতিবেশী নবী হোসেন মিলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁরা নালে পানির নিচ থেকে শরিফুলকে উদ্ধার করেন এবং দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, নিহত শরিফুল ইসলাম জন্মগতভাবেই বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন এবং তিনি সাঁতার জানতেন না। অসাবধানতাবশত পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, হাবাসপুর পদ্মা নদীতে গিয়ে বুদ্ধিপ্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় রাজধানী বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা

১

পাংশায় ইয়াবাসহ আটক গ্রামপুলিশসহ তিন জনকে কারাদণ্ড

২

পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু 

৩

পাংশায় মাদক ও নগদ টাকাসহ একব্যাক্তি গ্রেফতার

৪

বালিয়াকান্দিতে স্বেচ্ছাসেবক দলের কর্মীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

৫

কালুখালীতে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

৬

পাংশায় আব্দুল আজিজ সরদারের মৃত্যুবার্ষিকী পালিত

৭

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল চালক নিহত

৮

রোহান হত্যার পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

৯

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ নারী আসামিসহ ৮ জন গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে ট্যাপেন্টাডলসহ আটক ৩ জনের কারাদণ্ড

১১

গোয়ালন্দে ফিটনেসবিহীন পরিবহন ও ৬টি মোটরসাইকেলকে দণ্ড

১২

গোয়ালন্দে পদ্মায় অভিযানে কারেন্ট জাল ও চায়না দুয়ারি জব্দ

১৩

গোয়ালন্দে কৃষক-কৃষাণিদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৪

পদ্মায় নিখোঁজেরএকদিন পর শিশু’র লাশ উদ্ধার

১৫

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও প্রাণনাশের হুমকি

১৬

পাংশায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ শিশু

১৭

কালুখালীতে ঢাকা শিশু সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

রাজবাড়ীতে প্রস্তা‌বিত সৌরবিদ্যুৎ প্রকল্পের স্থান পরিদর্শনে চীনের প্রতিনিধিদল

১৯

গোয়ালন্দে সড়ক নিরাপত্তায় ভ্রাম্যমান আদালতের অভিযান

২০