বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক - Rajbari
জহুরুল ইসলাম হালিম
৩ নভেম্বর ২০২৬, ২:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করা হয়েছে। একই দিনে অপর এক অভিযানে গাঁজাসহ আরও একজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর ও রায়পুর এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি আভিযানিক দল বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর এলাকায় তুষার মন্ডল (২৪) নামের এক ব্যক্তির বসতঘরে অভিযান চালায়। এ সময় তিন কক্ষবিশিষ্ট বসতঘরের মাঝের কক্ষে অবস্থানরত তুষার মন্ডলের দেহ তল্লাশি করে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তুষার মন্ডল ওই এলাকার জহেদ আলী মন্ডলের ছেলে।

অপরদিকে, একই দিন বালিয়াকান্দি উপজেলার রায়পুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় নুর মোহাম্মদ শেখ (৩৭) নামের এক ব্যক্তির দেহ তল্লাশি করে গাঁজাসহ তাঁকে হাতেনাতে আটক করা হয়। তিনি রায়পুর এলাকার সিরাজ শেখের ছেলে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, নিয়মিত মামলার আসামি তুষার মন্ডলকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ শেখকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

৩

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪

রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাৎ মামলা: সাত কর্মচারী কারাগারে

৫

বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক

৬

পাংশার রহিম হত্যা মামলায় সাদ্দাম হোসেনের যাবজ্জীবন কারাদন্ড 

৭

সাহিত্যিক ও সাংবাদিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত

৮

পাংশায় চেক প্রতারণার মামলায় যুবদল নেতা গ্রেফতার

৯

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১০

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে নার্স স্ত্রী কারাগারে

১১

পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

১২

দৌলতদিয়ায় রাতের আঁধারে ইটের দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ

১৩

রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

১৪

রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ

১৫

গোয়ালন্দে জাতীয় যুব দিবস উদযাপন

১৬

পাংশায় জাতীয় যুব দিবস পালিত

১৭

কালুখালীতে ১৩ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, পিকাপসহ গ্রেপ্তার ১

১৮

রাজবাড়ীতে কারাতে বেল্ট পরিক্ষা ও বেল্ট প্রদান অনুষ্ঠিত

১৯

রাজবাড়ীতে অশ্রুসিক্ত বিদায় নারী নেত্রী দেবাহুতি চক্রবর্তীর

২০