আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান এবং রাজবাড়ী সদর ও পাংশা পৌরসভার মেয়র প্রার্থী ঘোষনা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ঘোষিত প্রার্থীরা হলেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে এনসিপির রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. পলাশ খান আব্দুল্লাহ এবং রাজবাড়ী পৌরসভায় মেয়র পদে জেলা সাংগঠনিক সম্পাদক সাইদুর জামান সাকিব ও পাংশা পৌরসভায় উপজেলা আহ্বায়ক এম জহিরুল ইসলামের নাম ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দফায় সারাদেশের প্রার্থী তালিকা প্রকাশের সময় এই নাম গুলো ঘোষণা করা হয়। এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এদিকে রাজবাড়ীর এক উপজেলা ও দুই পৌরসভার প্রার্থীর নাম জানাজানির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।
সদ্য ঘোষিত রাজবাড়ী পৌরসভায় মেয়র প্রার্থী সাইদুর জামান সাকিব জানান, মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে দল আমাকে রাজবাড়ী পৌরসভার মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এই মনোনয়নকে সম্মান ও দায়িত্ব হিসেবে গ্রহণ করছি। আমি রাজবাড়ী পৌর বাসীর সেবক হতে চাই। আমার উপর আস্থা ও বিশ্বাস রাখবেন। ইনশাআল্লাহ, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের পাশে থাকবো
এনসিপি রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. পলাশ খান আব্দুল্লাহ জানান, আল্লাহ তায়ালার অশেষ রহমতে দল আমাকে বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এই মনোনয়নকে আস্থা ও সম্মান হিসেবে গ্রহণ করছি। আমি বালিয়াকান্দি উপজেলা বাসির আস্থার প্রতিক হতে চাই। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, বালিয়াকান্দি বাসির অধিকার আদায়ের লড়াইয়ে আমি সততা ও নিষ্ঠার সঙ্গে পাশে থাকবো।
মন্তব্য করুন