রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা  - Rajbari
মাসুদ রেজা শিশির
১৪ নভেম্বর ২০২৬, ১:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা 

রাজবাড়ীর পাংশায়  নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চলমান রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদের নেতৃত্বে  উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল এক বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা  অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো চাঁদ আলী খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড: মো: কামরুল আলম। এ সময়  উপজেলা বিএনপি  অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পাংশা পৌর শহরের রাজপথ। পথসভায় বক্তারা আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সময় পাংশা উপজেলা বিএনপি পৌর বিএনপি যুবদল ছাত্র দল শ্রমিক দল,সেচ্ছাসেবক দল,মহিলাদল, বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে মাদকসেবীসহ ৩জন গ্রেপ্তার

১

গোয়ালন্দে ‘ঢাকা রহমতগঞ্জ ক্লাব’র বয়সভিত্তিক দল গঠনে খেলোয়াড় বাছাই

২

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাংশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা 

৩

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে কালুখালীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ

৪

রাজবাড়ীতে নানা আয়োজনে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত

৫

মানবসেবায় দেবাহুতিকে স্মরণ, শ্রাদ্ধের অর্থে সাত ব্যক্তি-প্রতিষ্ঠানকে সহায়তা

৬

আরাফাত রহমান কোকো মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

৭

রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইন মামলায় ১ জন গ্রেফতার

৮

এন‌সিপি নেত্রীর বাড়ী‌তে অ‌গ্নিসং‌যো‌গের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে মানববন্ধন

৯

গোয়ালন্দে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড

১০

সংস্কার ও আধুনিকায়নের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র

১১

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

১২

গোয়ালন্দে হেরোইন সেবনরত অবস্থায় ৬ জন গ্রেপ্তার

১৩

প্রিয় স্কুলে  ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

১৪

গোয়ালন্দে কৃষকের পেঁয়াজের জমিতে দুর্বৃত্তদের হানা, তুলে ও কেটে নষ্ট চারা

১৫

গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রি করায় দন্ড

১৬

রাজবাড়ীতে পোস্টঅ‌ফি‌সে রাখা আত্মসাতের টাকা ফেরতসহ বিচা‌রের দা‌বি‌তে গ্রাহক‌দের বিক্ষোভ

১৭

পাংশায় দোকানের চাল কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি

১৮

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

১৯

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

২০