কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর কালুখালীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের নিয়ে নেতৃত্ব দেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ।
বেলা ২টার দিকে কালুখালী উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি কালুখালী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালুখালী জংশন রেলওয়ে স্টেশনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য হারুন অর রশিদ। সমাবেশে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, সদস্যসচিব অ্যাডভোকেট কামরুল হাসান, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সিনিয়র সহসভাপতি তৈয়বুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল হাসান রুমা ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা। এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান, সদস্যসচিব ডা. জাকির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুল ইসলাম মুন্নু ও সদস্যসচিব জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য, দপ্তর সম্পাদক রবিন, কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আসিফ মন্ডলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন