জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহব্বায়ক ও বিরোধী দলীয় চিপ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন শান্তিপূর্ন হবে বলে মনে হচ্ছে না, কারন এরই মধ্যে সরকার দলীয় কোন্দলে কয়েক শত মানুষ মারা গেছে।
বুধবার দুপুরে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রনয়নের লক্ষ্যে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন দলীয় করন হয়েছে ও হচ্ছে ক্রমাগত। বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে জীবন দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে উৎক্ষাত করেছে। আওয়ামী লীগের বর্তমান তৎপরতা পার্শবর্তী দেশের কুটনৈতিক তৎপরতা। এক দিকে ফ্যাসিবাদ-একটি স্বৈরাচার অন্য দিকে নতুন চাদাবাজ শক্তি মিলে মিশে একাকার হয়েছে। এই অপশক্তি থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে হবে। নাহিদ ইসলাম আরো বলেন, আমরা শক্তিশালী পুলিশি ব্যাবস্থা চেয়েছিলাম আর পুলিশ কমিশনার ক্রসফায়ারের কথা বলেছেন আবার তিনি এখনো তার ভুল স্বীকার করছেন না। এতে সরকার বিবৃত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হয়েছে তার দায় পুলিশের উপর পরছে। বর্তমানে মাফিয়া স্টাইলে দেশ চলছে। দেশে মূল্যস্ফীতি চলছে, অর্থনৈতিক সঙ্কট দেখা দিয়েছে, শ্রমিকদের মজুরি বৈষ্যম্য চলছে এর উপর সরকার পে-স্কেল দিয়ে জনগনকে আরো বিপদে ফেলছে। তিনি বলেন, বর্তমানে সব কিছুতে দলীয়করন চলছে, প্রশ্নপত্র ফাস হচ্ছে, বিএনপির ছত্রছায়ায় বেপরোয়া চাদাবাজি হচ্ছে।
এ সময় এনসিপি রাজবাড়ী জেলা শাখার আহব্বায়ক সাইয়েদ জামিলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম বলেন, এদেশে একজন এমপির ছেলে একটা মানুষকে হত্যা করে তার জীবনের মূল্য নির্বারন করলো ২০ লক্ষ্য টাকা। এবং সেটা মাইকে ঘোষনা দিচ্ছে। জনগনের ভয়ে সেখান থেকে তাকে পালাতে হচ্ছে। তাদের সারা দেশের একই চিত্র চলছে। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে এনসিপির যুগ্ম আহব্বায়ক আরিফুল ইসলাম আদীব, ঢাকা বিভাগ দক্ষিনের সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান অপু, আব্দুল্লাহ মোহাম্মদ হুসাইন বক্তৃতা করেন। পরে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরিয়তপুর ও গোপালগঞ্জ জেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
মন্তব্য করুন