গোয়ালন্দে বাসচাপায় এক ব্যাক্তির মৃত্যু, আহত ৫ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৪, ৬:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে বাসচাপায় এক ব্যাক্তির মৃত্যু, আহত ৫

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় যাত্রীবাহী নিয়ন্ত্রহীন বাসের চাপায় ভ্যানে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। পাশাপাশি ভ্যানচালকসহ ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মকবুলের দোকান সংলগ্ন নবুওছিমুদ্দিন পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানের যাত্রী মো. জাহাঙ্গীর মোল্লা (৩৫) রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের শমেসপুর গ্রামের সোনামুদ্দিনের ছেলে। এ ঘটনায় ভ্যানে থাকা ৬ জনের মধ্যে ১ জন নিহত, বাকি ৫ জনের মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে এবং ২ জন গুরুতর অবস্থা হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক রেফার করেন।

স্থানীয়রা জানান, হঠাৎ একটি বিকট শব্দ পাওয়ার দ্রুত তারা এসে দেখতে পায় ভ্যানটি দুমড়েমুচড়ে সড়কে থেকে নিচে পড়ে আছে, পাশে ৬ জন পড়ে আছে। তারা দ্রুত তাদেরকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠিয়ে দেয় এবং ঘটনাস্থলেই একজন মারা যায়।

আহলাদিপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ বলেন, আমরা স্থানীয়দের দেয়া খবর শোনা মাত্রই ঘটনাস্থলে এসেছি। যিনি নিহত হয়েছেন তিনি ভ্যানের যাত্রী ছিলেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছেন। তিনি আরও বলেন, আবেদনের প্রেক্ষিতে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০