গোয়ালন্দের উজানচর ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৪, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন বিএনপি’র কর্মীসভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে আগামী ৫ জানুয়ারি উপজেলা বিএনপির (খৈয়াম গ্রুপ) ডাকা সমাবেশ সফল করতে উজানচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ ডিসেম্বর) উজানচর ইউনিয়নের আবুলের দোকান এলাকায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদুল ইসলাম ফরিদ এবং সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মৃধা। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, জাজিউর রহমান রাসেল কমিশনারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। সভায় বক্তারা বিএনপির ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন এবং আসন্ন সমাবেশ সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

উজানচর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এ কর্মীসভায় তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে চাই। সমাবেশ সফল করতে আমরা সক্রিয় ভূমিকা পালন করব।”

স্থানীয় নেতৃবৃন্দের মতে, এই কর্মীসভা উজানচরের নেতাকর্মীদের আরও উজ্জীবিত করেছে এবং সমাবেশের প্রস্তুতি কার্যক্রমে গতি সঞ্চার করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরির জুয়াড়ি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবকের কারাদন্ড

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

রাজবাড়ীতে হত্যাসহ ১০ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন, সংকটে কৃষি ও পরিবহন

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

১০

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

১১

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

১২

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

১৩

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

১৪

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১৬

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১৭

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১৮

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৯

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

২০