গোয়ালন্দ থানা পুলিশের অভিযানে ৩টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার  - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৮ জানুয়ারী ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ থানা পুলিশের অভিযানে ৩টি বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার 

রাজবাড়ীর গোয়ালন্দে বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনটি বিদেশী পিস্তল, সাত রাউন্ড গুলি এবং তিনটি খালি ম্যাগাজিন উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
অভিযানকালে সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন (৩০) কৌশলে পালিয়ে গেলেও তার পুরোনো পাইপের গুদামে অভিযান চালিয়ে এ অস্ত্র উদ্ধার করা হয়। সাদ্দাম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন রিয়াজ উদ্দিন মাতুব্বর পাড়ার শাহাজান মোল্লা ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানা পুলিশ উপজেলার গোধূলি পার্কের সামনে অবস্থান নেন। মাদক সরবরাহের জন্য সাদ্দাম হোসেন মোটরসাইকেল যোগে গোধূলি পার্কের পাশে পাকা রাস্তায় আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সাদ্দাম দ্রুত মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সম্রাট নগর বাজার এলাকায় তার ড্রেজার পাইপের দোকানে গিয়ে মোটরসাইকেল রেখে কৌশলে দ্রুত পালিয়ে যায়। এরপর পুলিশ সাদ্দামের পিছু নিয়ে তার পাইপের গুদামে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে পুলিশ তিনটি ইতালীর তৈরী নাইন এমএম পিস্তল, সাত রাউন্ড গুলি এবং তিনটি খালি ম্যাগাজিন উদ্ধার করে।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান জানান, মাদক উদ্ধারে সাদ্দামকে ধাওয়া দেয়া হয়। এসময় সে পালিয়ে গেলেও তার গুদাম থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও আলামত নিয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযানে গোয়েন্দা পুলিশ (ডিবি) সহযোগিতা করেছে বলে তিনি জানান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০