আজও সন্ধান মেলেনি ফেরি থেকে পদ্মায় লাফ দেয়া তরুনীর - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আজও সন্ধান মেলেনি ফেরি থেকে পদ্মায় লাফ দেয়া তরুনীর

নিখোঁজের ৫৫ ঘণ্টা পার হলেও এখনো সন্ধান মেলেনি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মা নদীতে লাফ দেয়া তরুনী ফজিলাতুন নেছার (৩০)। বুধবার বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এমরামন মাহমুদ তুহিন।
এর আগে গত সোমবার বেলা ১১টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ঘাটগামী বাইগার নামের একটি ফেরি থেকে ওই তরুনী পদ্মা নদীতে লাফ দেয়। ফজিলাতুন নেছা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ওই ফেরিতে থাকা কুষ্টিয়াগামী লালন পরিবহনের সুপারভাইজান সাইদুল ইসলাম জানান, পাটুরিয়া ঘাট থেকে ফেরিটি দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে এসে মাঝ নদীতে পৌঁছার পর বাম পাশের পকেটের কাছে দাঁড়িয়ে থাকা বোরকা পরিহৃত এক তরুনী পদ্মা নদীতে লাফ দেয়। ঘটনাটি সবার চোখের সামনে ঘটলেও কারো কিছুই করা ছিল না।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এমরান মাহমুদ তুহিন বলেন, ‘খবর পাওয়ার পর থেকেই নৌপুলিশ পদ্মা নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করেও সফল হয়নি। ওই তরুনীর পরিবারের লোকজন এসেছিল, তারা জানিয়েছেন নিখোঁজ তরুনীর মানসিক সমস্যা ছিল। পদ্মা নদীতে নৌ পুলিশের টহল অব্যাহত রয়েছে। নিখোঁজের সন্ধান পাওয়া গেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০