গোয়ালন্দে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২০ জানুয়ারী ২০২৫, ৭:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়ার অনুষ্ঠান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি)  বিকাল চারটায় আসর নামাজের পর গোয়ালন্দ রেলস্টেশনের পাশে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্দ্যেগে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।  আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু। এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির’ আহবায়ক কমিটির উপদেষ্টা ও উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. মুরাদ আল রেজা, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে বক্তারা শহীদ জিয়াউর রহমান এবং তার পুত্র আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করেন। তারা ৮৯ বছর পূর্ণ হওয়া শহীদ জিয়াউর রহমানের আত্মত্যাগ এবং জাতীয় জীবনে তার অবদান সম্পর্কে আলোচনা করেন। একই সঙ্গে লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বক্তারা বিএনপির আদর্শে সমর্থন জানিয়ে দলের ঐতিহ্য এবং ভবিষ্যৎকে আরও দৃঢ় করতে দলের সকল নেতাকর্মীকে একত্রিত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, শহীদ জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উদযাপন শুধুমাত্র তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং এটি একটি বড় রাজনৈতিক ও ঐক্যবদ্ধ উদ্যোগ, যাতে দলটি আগামী দিনগুলোতে আরও শক্তিশালী হতে পারে। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০