গোয়ালন্দে কাপড়ের দোকানে আগুন, ব্যাপক ক্ষতি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ জুন ২০২৫, ২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে কাপড়ের দোকানে আগুন, ব্যাপক ক্ষতি

Oplus_131072

জহুরুল ইসলাম হালিম ॥

রাজবাড়ীর গোয়ালন্দে একটি কাপড়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানের মালিক।

বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ৯টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে নছর উদ্দিন সরদার পাড়ার হাবিব ম্যানশনের জম জম ফ্যাশন হাউজে এই অগ্নিকাণ্ড ঘটে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দোকানের ফ্যান থেকে শর্টসার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

দোকান কর্মচারী শামীম ব্যাপারী বলেন, “রাতে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে জানাই। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আমার ধারণা, ফ্যান থেকেই শর্টসার্কিট হয়ে আগুন লেগেছে।”

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুর রহমান বলেন, “দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে সময়মতো আগুন নিয়ন্ত্রণে আসায় আরও প্রায় ৫০ লাখ টাকার মালামাল রক্ষা সম্ভব হয়েছে।” তিনি বিদ্যুৎ ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০