গোয়ালন্দে সাংবাদিক বনাম পুলিশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২১ জুন ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে সাংবাদিক বনাম পুলিশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

‘মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে সাংবাদিক একাদশ বনাম গোয়ালন্দ ঘাট থানা পুলিশ একাদশ এর মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) বিকেলে গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ ম্যাচে ৪-২ গোলে গোয়ালন্দ সাংবাদিক একাদশকে পরাজিত করে জয়ী হয়েছেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ একাদশ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শরীফ আল রাজীব। খেলা শেষে তিনি বিজয়ী ও বিজীতসহ সেরা খেলোয়াড় এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আজু শিকদার, গোয়ালন্দ সাংবাদিক ফোরামের সভাপতি হেলাল মাহমুদ প্রমুখ।

বিজয়ী দলের অধিনায়ক হিসেবে অন্যান্য খেলোয়াড়দের সাথে নিয়ে ট্রফি গ্রহন করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. রাকিবুল ইসলাম এবং বিজীত দলের অধিনায়াক হিসেবে সকল খেলোয়ারদের সাথে নিয়ে গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম ট্রফি গ্রহন করেন। প্রীতি ফুটবল ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ একাদশের খেলোয়াড় রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান এবং গোয়ালন্দ সাংবাদিক সেরা একাদশের খেলোয়াড় গোয়ালন্দ প্রেস ক্লাবের সদস্য জাকির হোসেন।

প্রীতি ফুটবল ম‍্যাচ সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, পুলিশ ও সাংবাদিক দেশ ও মানুষের কল‍্যাণে কাজ করে থাকে। তাই আমাদের মাঝে হৃদ্যতা থাকা খুব জরুরি। আমরা মিলেমিশে সমাজে অনেক ভালো ভালো কাজ করতে পারি। ‘মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি’ চমৎকার এই স্লোগানকে সামনে রেখে থানা পুলিশ এবং সাংবাদিকদের অংশগ্রহণে এমন চমৎকার একটি আয়োজন করার জন‍্য আমি গোয়ালন্দ ঘাট থানা পুলিশ এবং সাংবাদিক বন্ধুদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

সমাপনী অনুষ্ঠানে গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, আনন্দঘন পরিবেশে এমন একটি সুন্দর খেলার আয়োজনকে সাফল্যমন্ডিত করতে সহায়তা করায় সম্মানিত সাংবাদিক বন্ধু ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরো হবে ইনশাআল্লাহ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াকান্দিতে প্রবেশপথে বাঁশের বেড়া, হাটুপানি দিয়ে পরিবারের চলাচল

দৌলতদিয়ায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ দেশকে অস্থিতিশীলের পায়তারা চালাচ্ছে -হারুন অর রশিদ এমপি

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১০

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

১১

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১২

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

১৩

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১৪

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১৬

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৭

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৮

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৯

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

২০