আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৯ মে ২০২৬, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

বিশেষ কোনো চমক ছাড়াই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসির সঙ্গী হিসেবে যাঁদের বিশ্বকাপে যাওয়ার কথা ছিল, মূল স্কোয়াডে তাঁদের প্রায় সবাইকে রেখেছেন আর্জেন্টিনার কোচ।

কাতার বিশ্বকাপে শিরোপা জেতা দলটির গড় বয়স তুলনামূলক কম ছিল। তাই সেই দলের বেশির ভাগ খেলোয়াড়কে নিয়েই বিশ্বকাপের পরের চক্রটাও এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন স্কালোনি। শিরোপা ধরে রাখার মিশনেও সেই দলের ওপর আস্থা রেখেছেন আর্জেন্টিনার কোচ। আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সবচেয়ে বড় চমক হয়তো মার্কোস আকুনার বাদ পড়া। তবে রিভার প্লেটে সাম্প্রতিক সময়ে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় বিষয়টি একেবারে অপ্রত্যাশিতও নয়। দলে দ্বিতীয় কোনো স্বীকৃত লেফটব্যাক না থাকায় সেই জায়গায় প্রয়োজন হলে এ পজিশনে খেলতে পারেন ফাকুন্দো মেদিনা কিংবা ভ্যালেন্তিন বার্কো; যদিও বার্কো ইদানীং মিডফিল্ডে খেলছেন, তবু এই পজিশনে তাঁর ভালো অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে রক্ষণে বিকল্পের ঘাটতিটা স্পষ্ট।
আরেকটি চোখে পড়ার মতো বিষয় হলো মার্কোস সেনেসির বদলে ফাকুন্দো মেদিনাকে দলে নেওয়া। যদিও সেনেসি সাম্প্রতিক সময়ে নিয়মিতই সুযোগ পাচ্ছিলেন। অভিজ্ঞ লিসান্দ্রো মার্তিনেজকেও রাখা হয়েছে বাঁ পায়ের দ্বিতীয় সেন্টারব্যাক হিসেবে।

মিডফিল্ডে আবারও আস্থা রাখা হয়েছে অভিজ্ঞ জিওভানি লো সেলসোর ওপর। ২০২২ বিশ্বকাপে চোটের কারণে খেলতে পারেননি তিনি। লো সেলসোর কারণে হয়তো দলে জায়গা হয়নি এমিলিয়ানো বুয়েন্দিয়া কিংবা ম্যাক্সিমো পেরোনের। এতে স্পষ্ট যে মাঝমাঠের কেন্দ্রীয় ভূমিকায় লিয়ান্দ্রো পারাদেস ও অ্যালেক্সিস ম্যাক আলিস্টারকেই মূল ভরসা হিসেবে দেখছেন স্কালোনি।

অন্যদিকে আক্রমণভাগে হোসে ম্যানুয়েল লোপেজ সাম্প্রতিক সময়ে ইতিবাচক পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন। ফলে অন্য অনেক দলের চেয়ে আর্জেন্টিনা এবার তুলনামূলক বেশি ফরোয়ার্ড দলে রেখেছে। লোপেজকে সেন্টার ফরোয়ার্ডদের মধ্যে তৃতীয় বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।
আরেকটি চমক, যদিও সেটির আভাস গত ডিসেম্বর থেকেই মিলছিল, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর বাদ পড়া। রিয়াল মাদ্রিদে সাম্প্রতিক সময়ে খুব বেশি খেলার সুযোগ না পাওয়াই এর বড় কারণ। সব মিলিয়ে আকুনা-মাস্তানতুয়োনোদের বাদ পড়া বাদ দিয়ে বড় কোনো চমক ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করেছেন স্কালোনি। তবে কাতার বিশ্বকাপের আরেকজন খেলোয়াড়কে স্কালোনি এবার মিস করবেন। তিনি আনহেল দি মারিয়া।

বিশ্বকাপ ফাইনালে গোল করা দি মারিয়া দলের প্রয়োজনে বারবার সামনে এগিয়ে এসেছেন। এবার সে ভূমিকা কে নেবেন, সেদিকেই চোখ থাকবে আর্জেন্টিনা দলের ভক্ত-সমর্থকদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মকান্ড নি‌ষিদ্ধ আ’লী‌গের নৈরা‌জ্যের প্রতিবাদে রাজবাড়ী‌তে ছাত্রদ‌লের বি‌ক্ষোভ মি‌ছিল

রাজবাড়ী সরকারী ক‌লে‌জে “বাঁধ‌ন” এর তিন দিনব‌্যাপী বিনামূ‌ল্যে র‌ক্তের গ্রুপ নির্নয় শুরু

দৌলতদিয়ায় পার্কিংয়ে থাকা বাসে আগুন, অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী প্রিমিয়ার লিগ সিজন-২ এর খে‌লোয়ার নিলাম অনু‌ষ্ঠিত, অংশ নে‌বে ৮ দল

ডাক্তার না হয়েও আল্ট্রাসনোগ্রাফি করান ডায়াগনস্টিক সেন্টারের মালিক

রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজবাড়ী‌তে হ‌রিজন ঐক‌্য প‌রিষদের ত্রি-বা‌র্ষিক নির্বাচন সম্পন্ন

পাংশায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালুখালীর হরিণবাড়িয়া চরে নিষিদ্ধ চায়না দুয়ারি জালের কারখানায় ছয়লাপ

রাশিয়ায় নিহত রাজবাড়ীর সেন্টুর লাশ ২৩ দিনপর  দাফন 

১০

গোয়ালন্দে অস্ত্র ও ককটেলসহ একজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে বিকাশ প্রতারণা চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেপ্তার

১২

রাজবাড়ী‌তে জিপিএ-৫ প্রাপ্ত ৪ শতা‌ধিক শিক্ষার্থীকে সংবর্ধনা

১৩

কালুখালীতে শেষ হলো তিন দিনের নৌকাবাইচ

১৪

এ কেমন শত্রুতা! বিষ প্রয়োগ করে ৮ লক্ষাধিক টাকার মাছ নিধন

১৫

সংবাদ প্রকাশের জের! গোয়ালন্দে সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটানোর অভিযোগ

১৬

গোয়ালন্দের বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন রাজবাড়ীর জেলা প্রশাসক

১৭

ডেঙ্গু প্রতিরো‌ধে রাজবাড়ী‌তে হাসপাতা‌লে রেড‌ ক্রিসেন্টের প‌রিচ্ছন্নতা অভিযান

১৮

দৌলতদিয়া থেকে ৫ শিশু উদ্ধার

১৯

কালুখালীতে ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা শুরু

২০