গোয়ালন্দে গাঁজা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৪ জুলাই ২০২৫, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে গাঁজা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিশেষ অভিযান চালিয়ে গাঁজা, মোটরসাইকেল ও নগদ টাকাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত গভীর রাতে এসআই মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ দৌলতদিয়া ইউনিয়নের পোড়াভিটা এলাকার শহীদ মিনার সংলগ্ন পাকা রাস্তায় অভিযান চালায়। এসময় ১০০ গ্রাম গাঁজা, একটি এপাচি আরটিআর মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ৪,৫০০ টাকা সহ মিজান ফকির (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার যাত্রীবাড়ী গ্রামের মৃত খবির ফকিরের ছেলে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মিজান ফকির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ফরিদপুর জেলার বিভিন্ন থানায় অন্তত ছয়টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০