গোয়ালন্দে বাড়ী নির্মানে বাঁধা ও হয়রানির অভিযোগ  - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে বাড়ী নির্মানে বাঁধা ও হয়রানির অভিযোগ 

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দে বাজার বাসস্ট্যান্ড প্রধান সড়কের পাশে নির্মানাধীন বাড়ির কাজে বাধা, ফেসবুকে উস্কানিমূলক পোস্ট দিয়ে হয়রানিসহ লোকজন দিয়ে হুমকি ধামকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষ গাজী হাকিম, গাজী সাইফুল, গাজী জাহিদের বিরুদ্ধে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল দুপুরে গোয়ালন্দ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মোঃ জামাল উদ্দিন খান।

লিখিত বক্তব্যে তিনি জানান, পৌর চার নম্বর ওয়ার্ডের বাজার বাসস্ট্যান্ড প্রধান সড়কের পাশে তিনি তার বাড়ি ভেঙে নতুন করে বিল্ডিং করার জন্য পৌরসভায় আবেদন করে কাজ শুরু করেন। তখন থেকেই গাজী সাইফুল ইসলাম ফেসবুকে উস্কানিমূলক পোস্টের মাধ্যমে বিভিন্ন অভিযোগ করে হয়রানি করেন। তখন পৌর কর্তৃপক্ষ আমার কাজ সাময়িক বন্ধ করে দেয়।

তার বাড়ী যাওয়া আসার জন্য রাস্তা নির্মানে পৌর কর্তৃপক্ষ মাপার সময় অতিরিক্ত পাঁচ ইঞ্চি জায়গা বেশি ছেড়ে দেই। তারপর ও দেয়াল নির্মানের সময় বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে রাতের আঁধারে দেয়াল ভেঙে দেয়। শুধু একটি পরিবারের যাওয়া আসার জন্য সারে পাঁচ ফিট রাস্তা রয়েছে। তারা অনৈতিক ভাবে আরও রাস্তা ছেড়ে দেওয়ার কথা বলে। তিনি সাংবাদিক পরিচয়ে পৌরসভায় অভিযোগ দাখিল করে। পরবর্তী সময়ে হাইকোর্ট থেকে রায় নিয়ে আসতে হয়, যে এখানে কোন হালোট বা রাস্তা ছিল না। তাদের হুমকি ধামকিতে আজ নিজের জায়গায় বাড়ি করতে পারছি না। আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনের সকল স্তরের সহায়তা চাই।

এ প্রসঙ্গে অভিযুক্ত গাজী সাইফুল ইসলাম সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার এবং আমার পরিবারের সম্মানহানি করতেই এ ধরনের অভিযোগ করা হয়েছে। এ সকল অভিযোগের একটির কোন প্রকার প্রমান দেখাতে পারবে না। হুমকি ধামকির প্রমান আমারা দেখতে চাই। তিনি বে-আইনি ভাবে ভবন নির্মাণ করছিলেন, তাই পৌর কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিয়েছেন। এতে আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। আমাদের পরিবারকে হেয় করার জন্য সংবাদ সম্মেলন করেছে, এর প্রতিবাদ জানাই এবং এ ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা নিব। তিনি আরো বলেন, আমার ভাইয়ের বাড়ির যে রাস্তা, সেটা আমার ভাইয়ের কেনা সম্পত্তি। অভিযোগকারী বাড়ি নির্মাণে ১ ফুট, ১ ইঞ্চিও ছাড়ে নাই। পৌরসভা ইঞ্জিনিয়ার নিশ্চিত করেছেন যে, এটা অবৈধ, সেই কলরেকর্ড আমার কাছে আছে।

এ বিষয়ে গোয়ালন্দ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার ভবন নির্মান যাচাই-বাছাই কমিটি তার নকশাসহ অন্যান্য কাগজপত্র ঠিক থাকায় তার বাড়ি নির্মানের নকশা অনুমোদন দিয়েছে। তার চলাচলের জন্য রাস্তার যে অভিযোগ ছিল সেটা সর্বশেষ বিএস রেকর্ড অনুযায়ী ওখানে কোন হালোট না থাকায় একটি পরিবার চলাচলের জন্য রাস্তার জায়গা রাখা হয়েছে। তাছাড়া বাড়ি নির্মানকারী আমাদের কাছে অঙ্গিকার করেছে পৌরসভার নিয়ম মেনেই ভবন করবেন তাই পৌরসভার পক্ষ থেকে কোন বাধা নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে (বালক) গোয়ালন্দ চ্যাম্পিয়ন

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যক্তি আটক

রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৩  আসামী গ্রেপ্তার

শ্রমজীবিদের কষ্টগাঁথা : ‘দিন পনের আগে একবার ছোট ইলিশ কিনছিলাম’

গোয়ালন্দে সিএসএস এর ফ্রি মেডিকেল ক্যাম্প

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পাংশায় কৃষিপণ্যে বিক্রয়ে ধলতা নেওয়া বন্ধসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ

বালু অবৈধ উত্তোলন বন্ধে গোয়ালন্দে রাতের আঁধারে প্রশাসনের অভিযান

১০

গোয়ালন্দে হাম-রুবেলায় শিশুর মৃত্যু

১১

গোয়ালন্দে সাংবাদিক শামছুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত

১২

নির্ধারিত দামে মিলছে না গ্যাস, রাজবাড়ীতে ক্রেতাদের ক্ষোভ

১৩

রাজবাড়ীতে হামের উপসর্গ বাড়ছে, চলছে বিশেষ টিকাদান কার্যক্রম

১৪

পাংশায় মামলা তুলে না নেওয়ায় বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১৫

বালিয়াকান্দিতে ইয়াবাসহ দুই সহোদর গ্রেপ্তার

১৬

ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ নেই, দুর্ভোগে রাজবাড়ীবাসী

১৭

রাজবাড়ী‌তে পে‌ট্রোল পাম্পে কমতে শুরু ক‌রে‌ছে সি‌রিয়াল, বেড়ে‌ছে বরাদ্দ

১৮

গোয়ালন্দে পদ্মায় বালু উত্তোলনের দায়ে ১০ জনের কারাদন্ড

১৯

রাজবাড়ীতে চোরাই ছাগলসহ ৩ জন গ্রেপ্তার

২০