গোয়ালন্দে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৯ জুলাই ২০২৫, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম : গোয়ালন্দে পৃথক অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও হেরোইন উদ্ধার করা হয়।

শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার দৌলতদিয়া ও পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গোয়ালন্দঘাট থানার এসআই মো. মাহাবুল করিমের নেতৃত্বে রাত ১টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়ার পতিতাপল্লীর নাজমার গলির হক মন্ডলের বাড়ির ভাড়া করা একটি কক্ষ থেকে ৩০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী ঝর্ণা বেগম (৩০) কে গ্রেপ্তার করা হয়। ঝর্ণা বেগম ফরিদপুর জেলার মধুখালী থানার নওয়াপাড়া ইউনিয়নের মেছরদিয়া এলাকার মৃত রুস্তম শেখের মেয়ে। তিনি বর্তমানে দৌলতদিয়া পূর্বপাড়ায় বসবাস করছিলেন।

এর আগে, গোয়ালন্দঘাট থানার এসআই মো. ফরিদ মিয়া সঙ্গীয় ফোর্সসহ রাত ১২টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া পুড়াভিটা এলাকার করিম মোল্লার বাড়ির সামনে ইটের রাস্তার ওপর থেকে ২০০ পুরিয়া হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের জুরান মোল্লা পাড়ার সুরেশ চন্দ্র সাহার ছেলে ঝন্টু সাহা (৩৪) ও পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ড কাজীপাড়ার মৃত আফছার মন্ডলের ছেলে হায়দার মন্ডল (৪০)।

গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০