রাজবাড়ীর পদ্মায় তীব্র ভাঙ্গনে দিশেহারা পদ্মাপাড়ের মানুষ! - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীর পদ্মায় তীব্র ভাঙ্গনে দিশেহারা পদ্মাপাড়ের মানুষ!

স্টাফ রিপোর্টার :  পদ্মা নদীর পানি বাড়ার ফলে হঠাৎ করে তীব্র ভাঙ্গন শুরু হয়েছে রাজবাড়ীর পদ্মায়। এরই মধ্যে নদীগর্ভে বিলিন হয়েছে গোয়ালন্দ উপজেলার কাওয়াজানি ও মুন্সি বাজার এলাকার শতশত বিঘা ফসলী জমি।

শুধু ফসলী জমি নয় ভাঙ্গন ঝুকিতে পরেছে বসতবাড়ি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, কবর স্থানসহ বহু স্থাপনা। আর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, ভাঙ্গন এলাকা পরিদর্শন করে জানানো হয়েছে উর্দ্ধতন কর্তৃপক্ষকে।

সরেজমিনে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া ও মুন্সিপাড়া বাজার এলাকায় ঘুরে দেখাযায়, সেখানে একটু পরে পরেই মাটির বড় বড় চাপ নদীতে ভেঙ্গে পরছে। ক্ষতিগ্রস্থতা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। আবার পাশেই পাট ও পটলের ক্ষেত চলে যাচ্ছে নদীগর্ভে। অনেকে কাচাপাট কেটে নিয়ে যাচ্ছেন। এ সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দেবোগ্রাম ইউনিয়নের ৮৫ বছর বয়সী আব্দুল মালেক শেখ বলেন, সর্বনাশা পদ্মায় এর আগে চারবার গিলে খেয়েছে আমার বসতভিটা। অবশেষে কাওয়াজানি গ্রামে সরকারী রাস্তার পাশে কুরেঘর তৈরি করে বসবাস করছি। । মনে চাপা ক্ষোভ আর বসত হারানোর বেদনা নিয়ে সর্বনাশা পদ্মার পারেই তার এই বসে থাকা। শুধু মালেক শেখ নয় একই অবস্থা হারুন মন্ডল, খলিলুর রহমান, হবিবুল্লাহসহ শত শত মানুষের।

এ সময় হারুন মন্ডল বলেন, প্রতি বছরই পদ্মায় ভাঙ্গে, ভাঙ্গনের সময় পানি উন্নয়নবোর্ড কিছু জিও ব্যাগ ফেলে সারা বছর আর কোন খোজ থাকেনা। যদি শুকনো মৌসুমে কিছু বস্তা ফেরা যেতো তবে বর্ষায় এসে আর ভাঙ্গনে পরতে হতো না। তিনি আরো বলেন, গত বছর আমার পাচ বিঘা ফসলী জমি গেছে নদীর পেটে। এ বছর শুক্রবার থেকে বৃহস্পতিবার এই কয়দিনে বাকি তিন বিঘা নদীর পেটে। এখন বাকি আছে ভিটেটুকু তাও মনে হয় রক্ষা করা সম্ভব হবে না।

খলিলুর রহমান নামের এক বাসিন্দা বলেন, গত শুক্রবার থেকে শুরু হয়েছে এই ভাঙ্গন। ভাঙ্গনের কারনে নদীগর্ভে বিলিন হয়েছে পটল ক্ষেত ও পাট ক্ষেত। পাট কাটার উপযোগি না হলেও বাধ্য হয়ে কেটে নিয়ে যেতে হচ্ছে। এক সপ্তাহের এই ভাঙ্গনে শতশত বিঘা ফসলী জমি নদীগর্ভে বিলিন হয়েছে বলে দাবি তার।

স্থানীয় বাসিন্দা সেলিম রেজা বলেন, পদ্মার ভাঙ্গনের কারনে দেবগ্রাম ইউনিয়নটি ছোট হয়ে এসেছে। যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে এখনই জোরালো পদক্ষেপ না নিলে হারাতে হবে শতশত বসতবাড়ি, মুন্সিপাড়া মসজিদ, প্রাথমিক বিদ্যালয়, ব্রীজ, কালভার্টসহ গ্রামীন সড়ক।

ভাঙ্গন এলাকা পরিদর্শনে এসে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান বলেন, নদী ভাঙ্গনের সচিত্র দেখে দুই দফায় পানি উন্নয়ন বোর্ডকে চিঠি পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে ভাঙ্গনরোধে কাজ শুরু হবে। এছাড়া উপজেলা প্রশাসন থেকে জরুরী খাত থেকে আড়াই লক্ষ টাকা প্রদানের সুযোগ রয়েছে, প্রয়োজনে সেটি দিয়ে শুরু করা হবে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ( বাপাউবো ) রাজবাড়ীর নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল্লাহ আল আমীন বলেন, হঠাৎ করে পদ্মার পানি বৃদ্ধি ও নদীর গতিপথ পরিবর্তন হওয়ার কারনে তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে। এরই মধ্যে ভাঙ্গন কবলীত এলাকা পরিদর্শন করে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমতি পেলেই শুরু হবে নদী শাসনের কাজ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন, সংকটে কৃষি ও পরিবহন

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

১০

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১১

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১২

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১৩

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১৪

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৫

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

১৬

নেশার টাকা না দেওয়ায় ঘুমন্ত মা’কে কুপিয়ে গুরুতর জখম

১৭

পদ্মা নদী থেকে ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

১৮

যোগদান করেই দৌলতদিয়া ফেরিঘাট পরিদর্শনে জেলা প্রশাসক আফরোজা পারভীন

১৯

গোয়ালন্দে প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে নবাগত জেলা প্রশাসক

২০