গোয়ালন্দে পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৩জন গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ অগাস্ট ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে পৃথক অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৩জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : গোয়ালন্দ ঘাট থানা পুলিশ রোববার মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

থানা পুলিশ সূত্র জনায়, সোমবার ০৩/০৮/২০২৫ তারিখ অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) নাজিম উদ্দিন সংগীয় ফোর্স সহ ০৩/০৮/২০২৫ খ্রিঃ তারিখ ১১:৩০ ঘটিকার সময় গোয়ালন্দঘাট থানাধীন বাংলাদেশ হ্যাচারী সংলগ্ন জনৈক নিমাইয়ের চায়ের দোকানে সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মোঃ সোহেল মাতুব্বর (২৭), পিতা-মৃত ছলেমান মাতুব্বর, সাং-কাপুড়া মুন্সী বাজার, ইউপি-বাখুন্ডা, থানা ও জেলা-ফরিদপুরকে উপরোক্ত আলামত সহ গ্রেফতার করে। উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে। আসামী মোঃ সোহেল মাতুব্বর এর বিরুদ্ধে রাজবাড়ী, ফরিদপুরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এদিকে ০৩/০৮/২০২৫ খ্রিঃ তারিখ সকাল ০৮:৫০ ঘটিকার সময় গোয়ালন্দঘাট থানাধীন দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়া সাকিনস্থ যৌনপল্লীর ভিতরে জনৈক পরান শেখ এর হোটেলের সামনে রাস্তার উপর হইতে আসামী মহসিন মোল্লা (২৫), পিতা-মৃত তালেব মোল্লা, মাতা-ডালিয়া বেগম, সাং- সিদ্দিক কাজীর পাড়া, ২নং ওয়ার্ড, থানা-গোয়ালন্দঘাট, জেলা-রাজবাড়ীকে উপরোক্ত আলামত সহ গ্রেফতার করে। উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

অপরদিকে গত ০২/০৮/২০২৫ খ্রিঃ তারিখ ১৭:৩০ ঘটিকার সময় গোয়ালন্দঘাট থানাধীন বাংলাদেশ হ্যাচারী সামনে ঢাকা-খুলনা মহাসড়কের রাস্তার উপর হইতে আসামী মোঃ ইয়াছিন শেখ (৩০), পিতা-মোঃ মোক্তার শেখ, মাতা-মোছাঃ রাবেয়া বেগম, সাং-বড় নূরপুর, থানা ও জেলা-রাজবাড়ীকে উপরোক্ত আলামত সহ গ্রেফতার করে। উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু হয়। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০