গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১২ অগাস্ট ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ

Oplus_0

কামাল হোসেন : রাজবাড়ীর গোয়ালন্দে ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামের নিজ উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়া এলাকায় একটি দীর্ঘ ইটের রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিলাল প্রামানিক, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, পৌর কৃষক দলের অন্যতম নেতা আলী আকবর সরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে তিনি উপজেলা, থানা ও সামাজিক বনায়নের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং অনেকের কাছে ‘বৃক্ষ মানব’ হিসেবে পরিচিত। তিনি বলেন, “যতদিন বেঁচে থাকব বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাব। আজ ওসি মহোদয় যে সামাজিক বৃক্ষরোপণ উদ্যোগে সহযোগিতা করেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই।”
ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “ছোটবেলা থেকেই বৃক্ষরোপণের শখ আমার। আমি এখানে দীর্ঘদিন থাকব না, তাই স্মৃতিস্বরূপ এক হাজার ঔষধি গাছের চারা রোপণ করলাম। এসব গাছ মানুষের জন্য অনেক উপকার বয়ে আনবে।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০