গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১২ অগাস্ট ২০২৫, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

সিরাজুল ইসলাম : “প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি “ প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হানুর হায়দার। আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মক্রতা জসিম উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা নিজাম উদ্দীন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন, উপজেলা পাট কর্মকর্তা নিজাম উদ্দীন। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও স্থানীয় যুব সমাজ অংশগ্রহণ করেন। বক্তারা যুবসমাজকে দক্ষ ও স্বনির্ভর করে গড়ে তোলার আহ্বান জানান এবং জাতীয় উন্নয়নে তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উপলক্ষে শপথ বাক্য পাঠ করান, আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য যুবদের ঋণের চেক ও সনদ প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০