গোয়ালন্দে সন্ত্রাসীদের গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২০ অগাস্ট ২০২৫, ১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে সন্ত্রাসীদের গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দে এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজি ও ধর্ষনকারী রবিউল ও ইউসুফ গংদের গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (২০ আগষ্ট) বিকাল চারটায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন ভবনের সামনে গোয়ালন্দ উপজেলার ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মামুন ও মোছাঃ রিনা বেগম। তাদের বক্তব্যে বলেন, রবিউল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ এবং ইউসুফ এদের গডফাদার। সে বিদেশে থাকলেও চাঁদাবাজ ও ধর্ষন মামলার আসামি ছিল। গত সোমবার তারা অস্ত্র নিয়ে এলাকায় প্রবেশ করে। এ-সময় উত্তেজিত জনতা তাদেরকে ধাওয়া করলে রবিউল পালিয়ে গেলেও ইউসুফ জনগণের হাতে ধরা পড়ে। এ-সময় সে তার কাছে অস্ত্র থাকার কথা স্বীকার করে এবং স্থানীয় জনতা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের হাতে সোপর্দ করে। কিন্তু থানায় যাওয়ার পর পুলিশ তাকে ছেড়ে দিয়ে যারা তাকে আটক করেছিল তাদেরকে বিভিন্ন মামলায় আটক করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ৯৯৯ তে ফোন পাওয়ার পর ডিউটি অফিসার সেখানে গিয়ে তাকে ধরে থানায় নিয়ে আসে। এরপর তার কাগজ পত্র দেখে আমরা নিশ্চিত হই সে একজন বাহরাইন প্রবাসী। তার ফেসবুকে পোস্টের কারণে তার সাথে মব হচ্ছিল পরে তার অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল থেকে জড়িত সাত জনকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

কালুখালীতে বাস, ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষ

কালুখালীতে অসহায় পরিবার পেল নতুন ঘর

পাংশায় পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

বিশ্ব পরিবেশ দিবসে রাজবাড়ীতে র‍্যালি ও আলোচনা সভা

আন্ধারমানিক স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান খাঁনের বিদায় সংর্বধনা

৫ম ও ২য় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

যাত্রী‌দের বিনামূল্যে পানি পান করানো মুন্নু শেখকে আর্থিক সহায়তা প্রদান

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

১০

রাজবাড়ীতে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন

১১

গোয়ালন্দে ফল উৎসব অনুষ্ঠিত

১২

পাংশায় এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বন, ৩ পরীক্ষার্থী বহিষ্কার

১৩

পাংশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পাংশায় হত্যা মামলার বাদীর উপর হামলা, থানায় জিডি 

১৫

এবার ঘর নির্মাণ করে অসহায় বৃদ্ধের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা রোমান

১৬

দালাল চক্রের ফাঁদে পড়ে ইরান যাত্রা, বুকে গুলি নিয়ে দেশে ফিরলেন

১৭

পাংশায় রাতের আঁধারে ভেঙে গেল কৃষকের স্বপ্ন

১৮

রাজবাড়ীতে ‘স্বাধীনতা’ প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

১৯

সাংবাদ সম্মেলনে স্বজনদের অভিযোগ : হত্যা মামলার বাদী পরিবারকে আসামি পক্ষের হুমকি

২০