গোয়ালন্দে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২০ অগাস্ট ২০২৫, ১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দে বিশেষ অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন তমিজুদ্দিন মৃধা পাড়ার মো. ছামাদ মোল্লার ছেলে মো. আ. ছালাম মোল্লা (২৬)।

থানা সূত্রে জানা গেছে, মামলার এজাহারে উল্লেখ রয়েছে যে, গত ০৭ জুলাই রাত ১১টার দিকে বিবাদী ভিকটিমের শয়নকক্ষে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিম থানায় হাজির হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-৩১, তারিখ ১৯ আগস্ট ২০২৫; জি.আর. নং-২৭৪, তারিখ ১৯ আগস্ট ২০২৫। এরই প্রেক্ষিতে মামলায় তদন্তকারী কর্মকর্তা এসআই সেলিম মোল্লা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে  মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে দৌলতদিয়া ৭নং ওয়ার্ডের সৈদালপাড়া এলাকায় রশিদ শিকদারের দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (২০ আগস্ট) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০