গোয়ালন্দে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৩ সেপ্টেম্বর ২০২৫, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালী

জহুরুল ইসলাম হালিম : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজবাড়ীর গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে গোয়ালন্দ বাজার বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব থেকে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের হয়।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মোল্লার নেতৃত্বে বের হওয়া র‍্যালিটি গোয়ালন্দ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশে পরিণত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারি। বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি শুধু মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেননি, বরং দেশের গণতন্ত্র ও উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিলেন। বক্তাদের মতে, বিএনপি আজও এদেশের মানুষের ভালোবাসার প্রতীক, আর ধানের শীষ মানুষের হৃদয়ের প্রতীক হয়ে আছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সদর বিএনপির সদস্য সচিব কেএম সবুর শাহীন, অ্যাডভোকেট এবিএম সাত্তার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম শাহীন, সাবেক সহ-সভাপতি জাজিউর রহমান রাসেল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

পদ্মার চরে আটকা লঞ্চ, নৌ পুলিশের সহায়তায় উদ্ধার ৮৫ যাত্রী

বরাট ভাকলা উচ্চ বিদ্যালয়ের ৮০ বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

১০

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

১১

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

১২

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১৩

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১৫

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৬

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৭

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৮

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৯

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

২০