গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী গুরুতর আহত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৪ সেপ্টেম্বর ২০২৫, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী গুরুতর আহত

জহুরুল ইসলাম হালিম :  রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় শ্রাবণী ভাদুরী (২২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সঞ্চয় ভাদুরী (২৬) গুরুতর আহত হয়েছেন। তাদের বাড়ি ফরিদপুরের মধুখালি উপজেলার জান নগর গ্রামে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াজেদ আলী চৌধুরী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সঞ্জয় তার স্ত্রী শ্রাবণীকে নিয়ে মোটরসাইকেল যোগে দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তারা সড়কে দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শ্রাবণীকে মৃত ঘোষণা করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শরীফ ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়। এসময় গুরুতর আহত তার স্বামীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

এ ঘটনায় আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামীম শেখ বলেন, আহত সঞ্জয়ের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহত গৃহবধূর মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০