গোয়ালন্দ দরবারে হামলায় নিহত যুবকের বাড়িতে এখন শুধুই আহাজারি - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দ দরবারে হামলায় নিহত যুবকের বাড়িতে এখন শুধুই আহাজারি

স্টাফ রিপোর্টার ॥ গত শুক্রবার গোয়ালন্দ দরবারে হামলায় নিহত যুবক মো. রাসেল মোল্লার (২৮) বাড়িতে এখন শুধুই স্বজনদের আহাজারি। তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের তেনাপচা গ্রামের আজাদ মোল্লার ছেলে। রাসেল মোল্লা মোস্তফা মেটাল ইন্ড্রাস্ট্রিজের গাড়ি চালকের কাজ করতেন। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের বাবা। পরিবারের একমাত্র উপর্জনক্ষম ব্যাক্তিকে অকালে হারিয়ে রাসেল মোল্লার স্ত্রী দুই শিশু সন্তানকে নিয়ে অথৈই সাগরে পরেছেন।
শনিবার বেলা আড়াইটার দিকে নিহত রাসেল মোল্লার বাড়িতে গিয়ে দেখা যায়, রাসেল মোল্লার মৃতদেহ এখনো বাড়িতে পৌছায়নি। এরই মধ্যে বাড়িতে স্বজনরা ভিড় করে আছে। বাবা আজাদ মোল্লার কোলে রাসেল মোল্লার ৫ বছর বয়সী শিশু কন্যা নার্সারী শ্রেণির ছাত্রী ইয়াসমিন। ছোট্ট ইয়াসমিন দাদুকে মৃহদেহের খাটিয়া দেখিয়ে বলছে, ‘দাদু এটা দিয়ে কি করে? পাশের একজন উত্তর দিচ্ছে এখানো তোমার আবুকে শোয়ানো হবে। ইয়াসমিন তার দাদুকে বলছে, তাহলে ঘর থেকে বালিশ এনে দাও, আব্বু এখানে শুবে।’
এসময় আজাদ মোল্লা কাঁদতে কাঁদতে বলেন, ‘আমার ছেলে কার কি ক্ষতি করেছিল? যে তাকে হত্যা করতে হলো। সে কোম্পানীর গাড়ি চালায়, শুক্রবারের দিন গোয়ালন্দ দরবারে গিয়েছিল। এতে কার এতবড় ক্ষতি করে ফেলেছিল। তাকে হাতুরী দিয়ে পিটিয়ে আহত করে। এরপর প্রশাসনের লোকজন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও পুনরায় হামলা করে কুপিয়ে কুপিয়ে হত্যা করে। এখন এই অবুঝ শিশু দু’টির ভবিষ্যত কে দেখবে। পরিবারে রাসেলই একমাত্র উপার্জক্ষম ছিল।’
এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর বেলা তিনটা থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় নুরাল পাগলার দরবার বাড়িতে হামলা চালায় কথিত তৌহিদী জনতা। হামলাকারীরা ১৩ দিন আগে কবর দেয়া নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে উল্লাস করে প্রায় ১ কিলোমিটার দুরে নিয়ে গিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকায় নিয়ে পুড়িয়ে দেয়। এরপর মৃতদেহের অবশিষ্ট ছাই ও দেহাবশেষ মরা পদ্মা নদীর পানিতে ফেলে দেয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

১০

রাজবাড়ী হাসপাতালে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কিডনি ডায়ালাইসিস সেন্টারের ঘোষণা

১১

বালিয়াকান্দিতে ব্যবসায়ীকে মারধর করে লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই, অভিযুক্ত গ্রেফতার

১২

বালিয়াকান্দিতে রং মিশিয়ে লাল তিল কে কালো করার দায়ে ৩ লক্ষ টাকা জরিমানা 

১৩

কালুখালীতে জামায়াত কর্মী হত্যার ঘটনায় গ্রেপ্তার-৩

১৪

গোয়ালন্দে দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ইরানে সমর্থন

১৫

নিরাপদ সড়ক নিশ্চিতে আহলাদীপুর হাইওয়ে পুলিশের ব্রিফিং

১৬

চিকিৎসা নিতে নিজেই ক্লিনিকে হাজির অসুস্থ হুনুমান 

১৭

কালুখালীতে জামায়াত কর্মীর হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার

১৮

রাজবাড়ীতে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

১৯

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

২০