গোয়ালন্দে পরিবহনের চাপায় অটোরিকশার ৩ যাত্রী আহত - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে পরিবহনের চাপায় অটোরিকশার ৩ যাত্রী আহত

জহুরুল ইসলাম হালিম : রাজবাড়ীর গোয়ালন্দে বেপরোয়া গতির এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের চাপায় অটোরিকশার তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে মিজান (৩০) নামে একজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা হলেন দৌলতদিয়া ইউনিয়নের উম্বারের ছেলে সাহিদুল (৪০), তার ভায়রাভাই ও গোয়ালন্দ পৌর শহরের ১ নম্বর ওয়ার্ড হাউলি কেউটিল এলাকার হামিদুর রহমানের ছেলে মো. মিজান (৩০) এবং তাদের শালিকা একই এলাকার আলাউদ্দিন বেপারির মেয়ে পপি (২৫)। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এসপি গোল্ডেন লাইন পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৪-৪৯৬৬) বাসটি ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল। আর অটোরিকশাটি গোয়ালন্দগামী ছিল। দ্রুতগতিতে ডান দিক দিয়ে ওভারটেক করতে গিয়ে বাসটি উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা গুরুতর আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক আনন্দ মোহন সরকার জানান, মিজানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী যুবরাজ ও রিপন সহ অনেকই অভিযোগ করেন, দুর্ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী এসপি গোল্ডেন লাইন পরিবহন। তাদের দাবি, অটোরিকশাটি নিজ লেনেই চলছিল।

আহলাদিপুর হাইওয়ে থানার এসআই মো. সাজ্জাদ হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দুর্ঘটনার সময় পরিবহনে থাকা যাত্রী কাজল রয় অভিযোগ করেন, স্থানীয় কয়েকজন যুবক তাকে চালক ভেবে মারধর করে এবং তার কাছ থেকে প্রায় ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। তিনি জানান, তিনি আব্দুল্লাহপুর থেকে নড়াইল যাচ্ছিলেন। ফলে দুর্ঘটনায় আহত হওয়ার পাশাপাশি লুটেরও শিকার হন তিনি। এ ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে এসপি গোল্ডেন লাইনসহ বিভিন্ন পরিবহন বেপরোয়া গতিতে চলাচল করে, ফলে প্রায়ই দুর্ঘটনার শিকার হন সাধারণ মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরির জুয়াড়ি চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবকের কারাদন্ড

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

রাজবাড়ীতে হত্যাসহ ১০ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন, সংকটে কৃষি ও পরিবহন

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

১০

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

১১

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

১২

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

১৩

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

১৪

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১৬

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১৭

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১৮

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৯

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

২০