প্রবাসী স্বামী ও সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসী স্বামী ও সন্তান রেখে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান

Oplus_0

কামাল হোসেন : রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়া গ্রামে প্রবাসী স্বামী ও সন্তান রেখে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন এক গৃহবধূ। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুড়াডাঙ্গী গ্রামের সৌদিআরব প্রবাসী মহিদুলের স্ত্রী মরিয়ম আক্তার (২৫) মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে ভট্টাচার্যপাড়া গ্রামের কামরুল ইসলামের বাড়িতে অবস্থান করছেন। এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মীমাংসার চেষ্টা করলেও তিনি সেখান থেকে সরেননি। মহিদুল ও মরিয়মের সংসারে পাঁচ বছরের এক কন্যা সন্তান রয়েছে।অন্যদিকে, কামরুল ইসলামও বিবাহিত। তার স্ত্রী ও চার বছরের এক পুত্র সন্তান রয়েছে। মরিয়ম সেখানে অবস্থান শুরু করার পর থেকে কামরুল পলাতক রয়েছেন।
মরিয়ম আক্তার জানান, প্রায় আট-নয় মাস আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয় এবং স্বামী প্রবাসে যাওয়ার পর সম্পর্কটি আরও ঘনিষ্ঠ হয়। তিনি বলেন, “স্বামীর সংসার কিংবা বাবার বাড়ি কোথাও আমার জায়গা নেই। তাই আমি কামরুলের কাছ থেকে সামাজিক স্বীকৃতি চাই।”
এ বিষয়ে কামরুলের স্ত্রী বলেন, “আমার স্বামীর ফোনে ও ফোন করত। আমি ধরলে বলত ভাই পেতেছে। এখন আমার সংসার নষ্ট হওয়ার পথে। আমি চাই না আমার জীবন বা ওর জীবন নষ্ট হোক।”
এলাকাবাসী জানান, মঙ্গলবার রাতে গ্রাম্য সালিশে মরিয়মকে বাবার বাড়ি চলে যেতে বলা হয়েছিল। কিন্তু তিনি রাতেই আবার কামরুলের বাড়িতে ফিরে আসেন।
কামরুলের মা ও প্রতিবেশীরা অভিযোগ করে বলেন, মরিয়ম কামরুলকে ফাঁসানোর চেষ্টা করছে। মোবাইলে কথা বললেই সম্পর্ক হয়ে যায় না।
এ ঘটনায় এলাকায় তীব্র আলোচনা চলছে। অনেকেই বলছেন, স্বামী ও সন্তান রেখে আরেকজন বিবাহিত পুরুষকে বিয়ে করার ঘটনা সামাজিক ও ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য নয়। সবাই মরিয়মকে তার স্বামীর সংসার বা বাবার বাড়িতে ফিরে যেতে পরামর্শ দিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০