রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ অক্টোবর ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

কামাল হোসেন : “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি” প্রতিপাদ্যকে ধারণ করে রাজবাড়ীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫।

রোববার (৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের পান্না চত্বর প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এসে শেষ হয়। পরে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। সঞ্চালনা করেন জেলা শিক্ষা অফিসের ডিস্ট্রিক্ট ট্রেইনিং কো-অর্ডিনেটর মো. রিয়াজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল, রাজবাড়ী সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু জিহাদ আনছারী, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যাপক ও বিভাগীয় প্রধান (পদার্থবিজ্ঞান) প্রফেসর ড. মো. মোস্তাফিজুর রহমান, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাজবাড়ী জেলা শাখার সভাপতি গাজী আহসান হাবিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “শিক্ষক সমাজ একটি দেশের উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নের মূল চালিকাশক্তি। শিক্ষার্থীদের গুণগত শিক্ষা এবং নৈতিকতা অর্জনে শিক্ষকদের অগ্রণী ভূমিকা অপরিসীম।” অনুষ্ঠানের শেষে জেলার ৭ জন গুণী শিক্ষককে বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মানিত গুণী শিক্ষকরা হলেন: শ্রীপুর লজ্জাতুন নেছা কামিল মাদ্রাসার এবতেদায়ী প্রধান (আরবি) মোস্তফা কামাল, কাজীবাধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নমরিয়ম মেরী, বালিয়াকান্দি স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, পাংশা নাদুরিয়া সিদ্দিকীয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. আব্দুল হাই, ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবি) মোহাম্মদ ফয়েজুর রহমান, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বাংলা) মো. ওলিউল আজম, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক (গণিত) অদ্বৈত কুমার দাস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেটে জিম্মি গোয়ালন্দে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স, অনিয়মের নানা অভিযোগ

স্পে‌নের জ‌য়ে হতাশ রাজবাড়ী‌তে আর্জেন্টাইন সমর্থকরা, নে‌চে গে‌য়ে উল্লাস স্পেন সমর্থক‌দের

যাত্রীবেশী প্রতারকের খপ্পরে অটোভ্যান হারালেন কালুখালীর দরিদ্র ভ্যানচালক

উপজেলা কৃষক দলের সভাপতিকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে গোয়ালন্দে সংবাদ সম্মেলন

গোয়ালন্দে একটি ব্রিজের জন্য চরম দুর্ভোগ, ঝুঁকিতে পারাপার

কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়া ভূমি অফিসে চুরি হওয়া কম্পিউটারের মনিটর সহ ৩ জন গ্রেপ্তার

গোয়ালন্দে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক

৩ বছরেও নির্মাণ হয়নি কালুখালী মডেল মসজিদের সংযোগ সড়ক, ভোগান্তিতে মুসল্লিরা

একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিমের ৭৬তম জন্মবার্ষিকী পালিত

১০

পদকপ্রাপ্ত ডুবরি সাদিকের বাড়িতে এখন শুধুই কান্নার রোল

১১

গোয়ালন্দে অটো রিকশা চালকের মরদেহ উদ্ধার

১২

রাজবাড়ীতে জুলাই আন্দোলনে শহীদ আব্দুল গণির মৃত্যু বার্ষিকী পালিত

১৩

সেরা ডুবুরি পদকপ্রাপ্ত গোয়ালন্দের সাদিকের নদীতে ডুবে মৃত্যু

১৪

পাংশা উপজেলা মহিলা দলের কমিটির অনুমোদন দিলো জেলা বিএনপি 

১৫

রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজ‌নে রথ যাত্রা উৎসব

১৬

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষকের

১৭

গোয়ালন্দে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

১৮

কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুর রাজ্জাক খান আর নেই

১৯

রাজবাড়ী‌তে আর্জেন্টিনা ভক্ত‌দের বিজয় উল্লাস

২০