নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের দায়ে গোয়ালন্দে ৭ জেলের কারাদন্ড - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১১ অক্টোবর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের দায়ে গোয়ালন্দে ৭ জেলের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মা ইলিশ শিকার করায় গোয়ালন্দ উপজেলার অন্তারমোড় এলাকায় অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আসাদুজ্জামান। তিনি জানান, শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে পদ্মা নদীর অন্তারমোড় এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৭ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ২০ দিন করে কারাদন্ড দেওয়া হয়। এ সময় জব্দকৃত প্রায় ৩ লক্ষ মিটার কারেন্ট জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন পাবনা জেলার বেড়া পৌর শহরের ৬নং ওয়ার্ড বেতবাড়িয়া এলাকার মো. আনিসুর রহমান (২৭), একই উপজেলার ছোট পাইনা এলাকার মো. হজরত আলী (৫০), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা এলাকার মো. আব্দুল শেখ (৪০), দৌলতদিয়া ১নং ওয়ার্ড কুশাহাটা এলাকার মো. মুন্নাফ ফকির (৪০), রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাচরন্দ এলাকার মো. বিল্লাল প্রামানিক (৩৬), একই এলাকার মো. খাইরুল সরদার (৪৫) ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার অন্যায়পুর এলাকার মো. রাসেল মোল্লা (১৮)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০