গোয়ালন্দে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত - Rajbari
কামাল হোসেন
১৯ অক্টোবর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে জাকের পার্টির উদ্যোগে পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদীর নির্দেশনায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে গোয়ালন্দ আনসার ক্লাব প্রাঙ্গণে পৌর জাকের পার্টির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভার পর গোয়ালন্দ আনসার ক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা জাকের পার্টির সভাপতি ও রাজবাড়ী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আলী বিশ্বাস (কাঞ্চন)। সভাপতিত্ব করেন গোয়ালন্দ পৌর জাকের পার্টির সভাপতি মো. সহিদুল ইসলাম সহিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন মোল্লা, জেলা ওলামা ফ্রন্টের সভাপতি মৌলানা ছালাম জেহাদি, জেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি মো. সুরুজ খান, জেলা যুব ফ্রন্টের সভাপতি মো. মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. এরশাদ আলী ফকির, জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি মো. আমজাদ হোসেন, জেলা মহিলা সভানেত্রী মোছা. রেজিয়া গফুর, এবং জেলা ছাত্রী ফ্রন্টের সভানেত্রী মুন্নী আক্তার, সাধারণ সম্পাদিকা সালিমা আফরিন, সাংগঠনিক সম্পাদিকা সুমনা আক্তার প্রমূখ। র‍্যালিতে জেলা, উপজেলা ও পৌর জাকের পার্টি এবং সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চন বলেন, “আগামী জাতীয় নির্বাচনে সবাই গোলাপ ফুল মার্কায় ভোট দিন। গোলাপ ফুল শান্তির প্রতীক এবং ইসলামের প্রতীক। জাকের পার্টি নির্বাচিত হলে দেশে শান্তি ফিরে আসবে। বর্তমানে জাকের পার্টির জোয়ার বইছে যেখানেই মিছিল, সেখানেই জনস্রোত।” তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনীত প্রার্থীকে গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে শান্তি ও দুর্নীতিমুক্ত দেশ গঠনের সুযোগ দিতে হবে।” অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০