রাজবাড়ীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত - Rajbari
কামাল হোসেন
২১ অক্টোবর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

Oplus_0

“তুচ্ছ নয় রক্তদান, বাঁচাতে পারে একটি প্রাণ” এই স্লোগানকে ধারণ করে রাজবাড়ীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বানীবহ ছোট বাজার এলাকায় রাজবাড়ী যুব উন্নয়ন ব্লাড ডোনার গ্রুপের উদ্যোগে এ ক্যাম্পিংয়ের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রবিউল ইসলাম। সাধারণ সম্পাদক শাহাদৎ সরকারের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য দেন বানীবহ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল হক, ইউপি সদস্য আলী আকবর ও সাহেব আলী, আটদাপুনীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার দাস, বানীবহ বাজার কমিটির নির্বাচন কমিশনার খলিলুর রহমান খান, ইমাম কমিটির সভাপতি আবু দাউদ পাটুয়ারী, বাজার কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন, সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ শেখ ও অর্থবিষয়ক উপদেষ্টা আমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, ২০২২ সালে রাজবাড়ী যুব উন্নয়ন ব্লাড ডোনার গ্রুপ আত্মপ্রকাশের পর থেকে নিয়মিতভাবে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। সোমবার ছিল তাদের পঞ্চম আয়োজন। শুধু রাজবাড়ী নয়, জেলার বাইরেও এখন এই কর্মসূচি সম্প্রসারিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

৩

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪

রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাৎ মামলা: সাত কর্মচারী কারাগারে

৫

বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক

৬

পাংশার রহিম হত্যা মামলায় সাদ্দাম হোসেনের যাবজ্জীবন কারাদন্ড 

৭

সাহিত্যিক ও সাংবাদিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত

৮

পাংশায় চেক প্রতারণার মামলায় যুবদল নেতা গ্রেফতার

৯

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১০

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে নার্স স্ত্রী কারাগারে

১১

পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

১২

দৌলতদিয়ায় রাতের আঁধারে ইটের দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ

১৩

রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

১৪

রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ

১৫

গোয়ালন্দে জাতীয় যুব দিবস উদযাপন

১৬

পাংশায় জাতীয় যুব দিবস পালিত

১৭

কালুখালীতে ১৩ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, পিকাপসহ গ্রেপ্তার ১

১৮

রাজবাড়ীতে কারাতে বেল্ট পরিক্ষা ও বেল্ট প্রদান অনুষ্ঠিত

১৯

রাজবাড়ীতে অশ্রুসিক্ত বিদায় নারী নেত্রী দেবাহুতি চক্রবর্তীর

২০