গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২ জেলের কারাদণ্ড - Rajbari
জহুরুল ইসলাম হালিম
২১ অক্টোবর ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২ জেলের কারাদণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’-এর অংশ হিসেবে যৌথ অভিযান পরিচালনা করেছে দৌলতদিয়া নৌ পুলিশ, বাংলাদেশ কোস্টগার্ড, মৎস্য বিভাগ এবং উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীতে অভিযানটি পরিচালনা করা হয়। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় দুই জেলেকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে প্রায় ৫ লাখ বর্গমিটার কারেন্ট জাল এবং ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত জালগুলো দৌলতদিয়া লঞ্চঘাটের পাশে পদ্মা নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার করা ইলিশ স্থানীয় এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক দুই জেলেকে তিন দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা জানান, ইলিশের প্রজনন মৌসুমে কেউ যেন নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল না ফেলতে পারে, সেজন্য কঠোর নজরদারি রাখা হচ্ছে। মা ইলিশ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে উপস্থিত ছিলেন দৌলতদিয়া নৌ পুলিশ, বাংলাদেশ কোস্টগার্ড, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলটসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী ইলিশের প্রজনন মৌসুমে সারা দেশে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০