ফে‌রি‌তে প্রকা‌শ্যে ইলিশ বি‌ক্রি, দু’জ‌নের কারাদন্ড - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২২ অক্টোবর ২০২৫, ৬:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফে‌রি‌তে প্রকা‌শ্যে ইলিশ বি‌ক্রি, দু’জ‌নের কারাদন্ড

চলমান মা ইলিশ সংরক্ষণ অ‌ভিযা‌নের নি‌ষেধাজ্ঞার মধ্যে ‌দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টের পদ্মা নদীতে চলাচলরত ফে‌রি‌তে প্রকা‌শ্যে ইলিশ মাছ বি‌ক্রির দায়ে দুইজন‌কে ইলিশসহ আটক ক‌রা হ‌য়ে‌ছে।

বুধবার রাত ৭ টার দি‌কে দৌলত‌দিয়া নৌ-পু‌লিশ, কোস্টগার্ড ও উপ‌জেলা প্রশাস‌নের যৌথ অ‌ভিযা‌নে দৌলত‌দিয়ার ৭ নম্বর ফে‌রি ঘা‌টের শাহপরান ফে‌রি থে‌কে তা‌দের‌কে আটক করে। আটকৃতরা হ‌লো, গোয়াল‌ন্দের সোহরাব মন্ডল পাড়ার মৃত জয়নাল শেখের ছে‌লে সোবাহান শেখ (৪২) ও একই এলাকার দুলাল শে‌খের ছে‌লে দ‌বির শেখ (২৭)।

প‌রে গোয়ালন্দ উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আসাদুজ্জামান ভ্রাম‌্যমান আদালত প‌রিচালনা ক‌রে প্রত্যেকের ৭ দিন ক‌রে কারাদন্ড প্রদান ক‌রেন। জানা যায়, চলমান মা ইলিশ সংরক্ষণ অ‌ভিযা‌নের নি‌ষেধাজ্ঞার মধ্যে ‌প্রকা‌শ্যে দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টের পদ্মা নদীতে চলাচলরত ফে‌রি‌তে ছোট ছোট ঝু‌রি‌তে ফে‌রি ক‌রে ডে‌কে ডে‌কে ছোট (জাটকা) সাইজের ইলিশ বি‌ক্রি করে একা‌ধিক মাছ বি‌ক্রেতা‌।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন্সপেক্টর) ত্রিনাথ সাহা ব‌লেন, বিষয়টি জানতে পেরে আমরা যৌথ ভা‌বে অ‌ভিযান চা‌লি‌য়ে ফে‌রি থে‌কে প্রায় ৪ কে‌জি ইলিশসহ দুইজন‌কে আটক ক‌রে‌ছি। প‌রে মোবাইল কো‌র্টের মাধ‌্যমে তা‌দের সাজা দেওয়া হ‌য়ে‌ছে।

উল্লেখ‌্য, গত ২৪ ঘন্টায় রাজবাড়ীর পদ্মা নদী‌র বি‌ভিন্ন অং‌শে ৮ টি অ‌ভিযান প‌রিচালনা ক‌রে‌ছে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ৮১ কেজি ইলিশ মাছসহ ১ লাখ ৯৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে প্রশাসন। যা‌র আনুমা‌নিক বাজার মূল‌্য প্রায় ৩৭ লাখ  ৮০ হাজর টাকা‌। প‌রে মাছ গু‌লো মাদ্রাসায় বিতরণ ও জাল পু‌ড়ি‌য়ে ধ্বংস করা হ‌য়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০