রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন অনুষ্ঠিত - Rajbari
কামাল হোসেন
২ নভেম্বর ২০২৫, ১২:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে উৎসবমুখর পরিবেশে হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন অনুষ্ঠিত

Oplus_0

“হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে হোমিওপ্যাথিক ডক্টর’স এসোসিয়েশন, রাজবাড়ী জেলা শাখা-এর হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন–২০২৫।

শনিবার (১ নভেম্বর) সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন হয়। সম্মেলনে ডা. মোহাম্মদ আমিরুল ইসলাম সভাপতি এবং ডা. আব্দুল হাই সিদ্দীক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. হাফিজুর রহমান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, উপাধ্যক্ষ ডা. রামমোহন সরকার, সহযোগী অধ্যাপক ডা. বকুল হোসেন এবং রাজবাড়ী সদর হাসপাতালের মেডিকেল অফিসার (হোমিও) ডা. মো. জহিরুল আলম। সম্মেলনে সভাপতিত্ব করেন রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক এবং হোমিওপ্যাথিক ডক্টর’স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আমিরুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ নাদিম উদ্দিন।

বক্তারা বলেন, “হোমিওপ্যাথিক চিকিৎসা আজ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত এই চিকিৎসা পদ্ধতির প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। হোমিও চিকিৎসকদের ঐক্যবদ্ধ রাখতেই এই এসোসিয়েশন কাজ করছে। এটি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠন।” তাঁরা আরও বলেন, “আমরা চিকিৎসক হিসেবে ‘ডা.’ উপাধি ব্যবহারের বৈধ স্বীকৃতি চাই। রাষ্ট্রীয়ভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা প্রয়োজন।”

পরিশেষে, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু সম্মেলনে নবগঠিত ৪১ সদস্যবিশিষ্ট হোমিওপ্যাথিক ডক্টর’স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার কমিটি ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইন মামলায় ১ জন গ্রেফতার

১

এন‌সিপি নেত্রীর বাড়ী‌তে অ‌গ্নিসং‌যো‌গের প্রতিবা‌দে রাজবাড়ী‌তে মানববন্ধন

২

গোয়ালন্দে হেরোইনসহ ৩ জন আটক, প্রত্যেকের ২ মাসের কারাদণ্ড

৩

সংস্কার ও আধুনিকায়নের অভাবে সৌন্দর্য হারাচ্ছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র

৪

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

৫

গোয়ালন্দে হেরোইন সেবনরত অবস্থায় ৬ জন গ্রেপ্তার

৬

প্রিয় স্কুলে  ফিরলেন এসএসসি-২০০২ ব্যাচের শিক্ষার্থীরা, উপহার দিলেন ফার্নিচার

৭

গোয়ালন্দে কৃষকের পেঁয়াজের জমিতে দুর্বৃত্তদের হানা, তুলে ও কেটে নষ্ট চারা

৮

গোয়ালন্দে অবৈধভাবে সার বিক্রি করায় দন্ড

৯

রাজবাড়ীতে পোস্টঅ‌ফি‌সে রাখা আত্মসাতের টাকা ফেরতসহ বিচা‌রের দা‌বি‌তে গ্রাহক‌দের বিক্ষোভ

১০

পাংশায় দোকানের চাল কেটে আড়াই লাখ টাকার মালামাল চুরি

১১

পাংশায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর-লুটপাট

১২

রাজবাড়ীতে মাদকদ্রব্যসহ ৪ জন আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

১৩

পাংশায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য জায়েদ হোসাইন জাহিন গ্রেপ্তার

১৪

পাংশায় বিশেষ অভিযানে মাদক ও বালু উত্তোলনে ৭ জনের দণ্ড

১৫

রাজবাড়ীতে সন্ত্রাস-নৈরা‌জ্যের প্রতিবাদে ছাত্রদ‌লের বিক্ষোভ

১৬

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১৭

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

১৯

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

২০