রাজবাড়ীতে চলতি মাসে পাঁচটি হত্যাকান্ড, ৪জন গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে চলতি মাসে পাঁচটি হত্যাকান্ড, ৪জন গ্রেপ্তার

রাজবাড়ীতে চলতি মাসে জেলার চারটি উপজেলার মধ্যে সদর উপজেলা ২ টি, গোয়ালন্দ, পাংশা ও কালুখালী উপজেলায় ১টি সহ মোট পাঁচটি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এসব ঘটনার পরিস্থিতি ও ঘটনার কারন অনুসন্ধান করে কিভাবে কারা এ হত্যার সাথে জড়িত সে বিষয়ে প্রেস ব্রিফিং করেন জেলা পুলিশ।

এ প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোছা.শামীমা পারভিন বলেন চারটি হত্যাকান্ডের সাথে জড়িত চার জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন বলে জানান। বাকিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। তবে বর্তমানে তিনি রাজবাড়ীতে যোগদানের পর থেকে সব স্থানে টহল জোরদ্বার করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি৷ স্বাভাবিক রাখতে জেলা ও থানা পুলিশ তাদের কর্মতৎপরতা বাড়িয়েছেন।

এ পাঁচটি হত্যায় পাংশার বিলমন্ডপ এলাকায় চামেলী বেগম হত্যা, কালুখালী মাধবপুর এলাকায় নাজমুল মোল্লা হত্যা, গেয়ালন্দে কাটাখালীতে চরমপন্থীনেতা শুশিল কুমার সরকার হত্যা, সদর উপজেলার রামকান্তপুরে বন্যা খাতুন, সদর উপজেলার বরাটের ভবদিয়ায় মিনহাজ শেখকে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় নিহত চামেলী হত্যায় তার স্বামী রতন খা, নাজমুল হত্যায় আসামী ছালাম দরি, বন্যা হত্যায় তার স্বামী রশিদ ও শুশিল হত্যাকাণ্ডে জনি নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

প্রেস ব্রিফিংকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে প্রতিমন্ত্রীর বরাদ্দের চাল পেল ৫০০ দরিদ্র পরিবার

গোয়ালন্দে পবিত্র আশুরার মাতমে অংশ নিয়ে এক ব্যাক্তির মৃত্যু

পাংশায় নিহতের পরিবার ও সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শনে এমপি

পাংশায় স্কুল ফাঁকির শাস্তি ৮০০ গাছ রোপণ

কালুখালীতে অবৈধ জাল তৈরির কারখানা থেকে সাড়ে ৬ লাখ টাকার জাল জব্দ

বালিয়াকান্দিতে বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীতে পেয়াজের দাম না পেয়ে ক্ষোভে পানিতে পেয়াজ ফেলে দিলেন কৃষক

রাজবাড়ীতে একদিনে ১ লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রাজবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সাংবাদিকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের ঘটনায় থানায় জিডি

১০

অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

পাংশায় মেধাবী শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও সম্মাননা সনদ প্রদান

১২

পাংশায় সংঘর্ষে মৃত্যুর জেরে শতাধিক বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ

১৩

কালূখালীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

১৪

রাজবাড়ীর পাংশায় বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

১৫

পাংশায় দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু 

১৬

পাংশায় পুলিশের অভিযানে অস্ত্রসহ  ডাকাত গ্রেপ্তার

১৭

গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে হামলা, হাতকড়া উদ্ধার হলেও আসামি পলাতক

১৮

গোয়ালন্দে অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভেকু বিকল ও ট্রাক জব্দ

১৯

রাজবাড়ীতে প্রান্তিক খামারিদের মাঝে মাছের পোনা বিতরণ

২০