রাজবাড়ী সদর হাসপাতালে বছরের বেশি সময় বন্ধ আলট্রাসনোগ্রাম, ভোগান্তিতে রোগীরা - Rajbari
রুবেলুর রহমান
১৫ জানুয়ারী ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ী সদর হাসপাতালে বছরের বেশি সময় বন্ধ আলট্রাসনোগ্রাম, ভোগান্তিতে রোগীরা

রাজবাড়ী সদর হাসপাতাল জেলার সাধারন মানু‌ষের চিকিৎসার ভরসাস্থল হ‌লেও সোনোলজিস্ট না থাকায় এক বছ‌রের বে‌শি সময় বন্ধ র‌য়েছে গুরুত্বপূর্ণ আলট্রাসনোগ্রাম সেবা কার্যক্রম।

প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা শত শত গর্ভবতী মাসহ দ‌রিদ্র রোগীরা কাঙ্ক্ষিত সেবা না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ফ‌লে দ্রুত আলট্রাসনোগ্রাম বিভাগটি সচল ক‌রে সুলভ মূল্যে সঠিক চিকিৎসাসেবা প্রদা‌ন নি‌শ্চিত করার দ‌া‌বি রোগী ও তার স্বজর‌দের।

অভিযোগ রয়েছে, সরকারি সেবা বন্ধ থাকার সুযোগে হাসপাতাল চত্বরে সক্রিয় হয়ে উঠেছে একটি দালাল চক্র। তারা গ্রামের সহজ-সরল রোগীদের ফুসলিয়ে নিম্নমানের বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টা‌রে নিয়ে যাচ্ছে এবং কমিশনের বিনিময়ে হাতিয়ে নিচ্ছে টাকা। এদিকে হাসপাতা‌লে আলট্রাসনোগ্রামের মে‌শিনা‌রিজ থাক‌লেও সোনোলজিস্ট  না থাকার কারণে গত এক বছরেরও বেশি সময় ধরে বন্ধ র‌য়ে‌ছে আলট্রাসনোগ্রাম কক্ষটি। এখা‌নে ১১০-২২০ টাকায় এই পরীক্ষা করার সুযোগ থাকলেও, দীর্ঘদিন সেবাটি বন্ধ থাকায় বিপাকে পড়েছেন বিশেষ করে গর্ভবতী মা ও দরিদ্র রোগীরা।

সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, চিকিৎসকরা রোগীদের আলট্রাসনোগ্রাম করার পরামর্শ দিচ্ছেন, কিন্তু হাসপাতালের নির্দিষ্ট বিভাগে গিয়ে রোগীরা জানতে পারেন সেবাটি বন্ধ। বাধ্য হয়ে তাঁদের ছুটতে হচ্ছে শহরের বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। সেখানে সরকারি রেটের চেয়ে কয়েকগুণ বেশি টাকা (৫০০ থেকে ৮০০ টাকা) খরচ করে এই পরীক্ষা করাতে হচ্ছে।

হাসপাতাল সুত্রে জানাগে‌ছে, ২০২৪ সালের ডি‌সেম্বর মাস থে‌কে বন্ধ আলট্রাসনোগ্রাম সেবা কার্যক্রম। এরআগে প্রশিক্ষণপ্রাপ্ত চি‌কিৎসক‌দের দি‌য়ে এই সেবা দেওয়া হ‌তো। বর্তমা‌নে গাইনী ওয়ার্ড, জরুরী বিভাগসহ হাসপাতা‌লের বি‌ভিন্ন বিভা‌গে প্রতি‌দিন গ‌ড়ে প্রায় দুই থে‌কে আড়াইশ রোগী এই সেবা নি‌তে আস‌ছে।

বালিয়াকান্দি থেকে আসা ম‌নোয়ার হো‌সেন ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা গরিব মানুষ, তাই সরকারি হাসপাতালে আসি। কিন্তু এখানে এসে শুনি এক বছর ধরে আলট্রাসনোগ্রাম হয় না। বাইরের ক্লিনিকে টেস্ট করানোর সামর্থ্য আমাদের নেই। তারপরও বাধ্য হয়ে ধারদেনা করে বাইরে থেকে টেস্ট করাতে হচ্ছে।

জা‌হিদ মিয়া না‌মে আরেক রোগীর স্বজন ব‌লেন, সদর হাসপাতাল নি‌জেই এখন অসুস্থ। এখা‌নে ডাক্তার নাই, ঔষধ নাই, চি‌কিৎসা নাই। এক কথায় এখা‌নে কিছুই নাই। কিন্তু আমরা ভরসা ক‌রে এসে ফি‌রে যাই। আমার স্ত্রীকে ডাক্তার দেখা‌নোর পর আলট্রাসনোগ্রাম কর‌তে ব‌লে‌ছে। কিন্তু হাসপাতা‌লে করতে না পে‌রে বাইরে যে‌তে হ‌চ্ছে। এতে যেম‌নি বাড়‌ছে দূ‌র্ভোগ, তে‌মিন গুনতে হ‌চ্ছে অ‌তি‌রিক্ত বাড়‌তি টাকা। রোগী‌দের দূ‌র্ভোগ লাঘ‌বে দ্রুত এটির সমাধান করা প্রয়োজন।

স‌ুর‌ঞ্জিত দাস ব‌লেন, শু‌নে‌ছি হাসপাতা‌লের আলট্রাসনোগ্রাম মে‌শিন অ‌নেক ভাল, কিন্তু ব‌্যবহা‌র না থাকায় কা‌জে আস‌ছে না। দীর্ঘ সে‌টি বন্ধ। এভা‌বে বন্ধ থাক‌লে তো মে‌শি‌নেরও সমস‌্যা হ‌বে। তাই না দ্রুত ডাক্তার নি‌য়োগ দি‌য়ে আলট্রাসনোগ্রাম চালু করার অনু‌রোধ কর‌ছি।

রাজবাড়ী সদর হাসপাতা‌লের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোহাম্মদ হান্নান ব‌লেন, আলট্রাসনোগ্রাম মেশিন থাক‌লেও সংশ্লিষ্ট পদে রেডিওলজিস্ট (বিশেষজ্ঞ চিকিৎসক) না থাকার কারণেই মূলত আলট্রাসনোগ্রাম বন্ধ র‌য়ে‌ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে। সং‌শিষ্ট প‌দে চি‌কিৎসক পে‌লে কার্যক্রম শুরু করা যা‌বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১০

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১১

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১২

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৩

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

১৪

রাজবাড়ীতে বাড়িতে হামলা-লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগ

১৫

রাজবাড়ীতে সাত দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

১৬

কালুখালীতে বিভিন্ন প্রকার শিক্ষা সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

ব্র্যান্ডের নামে প্রতারণা, ওজনে কারচুপি! রাজবাড়ীতে ব্যবসায়ীকে দণ্ড

১৮

পাংশায় বাস-ট্রাক সংঘর্ষে আহত-৩

১৯

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক হলেন রাজবাড়ীর কৃতিসন্তান ডা. নুরুল ইসলাম

২০