গোয়ালন্দে মাদকসহ ৪জন গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২ মার্চ ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে মাদকসহ ৪জন গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

থানা পুলিশ সূত্র জানায়, এসআই (নিঃ) মোঃ বিল্লাল হোসেন  অফিসার ফোর্স সহ সোমবার (০২ ফেব্রুয়ারী)  বিকেল সোয়া ৪ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর ১নং গেইট সংলগ্ন জনৈক সিরাজের চায়ের দোকানের সামনে রাস্তার উপর হতে জাহাঙ্গীর শেখ (২৭), পিতা-ইদ্রিস মোল্লা, সাং মজিদ শেখের পাড়া বড় মসজিদ সংলগ্ন ২নং ওয়ার্ড দৌলতদিয়া, থানা-গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ী এবং এসআই (নিঃ) ফারুক হোসেন বিপিএম অফিসার ফোর্স সহ একই দিন সোয়া ৫টার দিকে দৌলতদিয়া যৌনপল্লির লাল ভানুর গেইট সংলগ্ন বাশেঁর সাকুর পশ্চিম মাথায় কাঁচা রাস্তার উপর থেকে ২জন মাদক ব্যবসায়ি মোঃ সুজাত শেখ (২৫), পিতা-মৃত সামচুল শেখ, মাতা-তাহমিনা বেগম, সাং-রাজাই বেপারী ডাঙ্গী, উত্তর চর মাধবদিয়া, থানা-ফরিদপুর সদর, জেলা-ফরিদপুর এবং জুয়েল মোল্লা (২১), পিতা-মৃত মোয়াজ্জেম মোল্লা, মাতা-খাদেজা বেগম, সাং-কছিমউদ্দীন বেপারী ডাঙ্গী, থানা-ফরিদপুর সদর, জেলা-ফরিদপুরদ্বয়কে হেরোইন সহ গ্রেফতার করেন। উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।

এর আগে সোমবার (০২ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে গোয়ালন্দঘাট উপজেলাধীন দৌলতদিয়া পোড়াভিটা শহীদ মিনার সংলগ্ন বাবলু সরদারের লেপ-তোষকের দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআই মো. নাসির উদ্দিন মুন্সী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাজা শেখ ওরফে মধু (২৫) নামে এক যুবককে আটক করেন। মধু পাবনা জেলার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের তালেব নগর এলাকার মো. ফরিদ শেখের ছেলে তবে পুলিশ আরও জানিয়েছেন যে তিনি পোড়াভিটা পতিতাপল্লী এলাকায় ভাসমানভাবে বসবাস করতেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় তেল পাম্পে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে যুবকের কারাদন্ড

গোয়ালন্দ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শামসু রিপোর্টার আর নেই

রাজবাড়ীতে হত্যাসহ ১০ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

রাজবাড়ীতে তেলের পাম্পে দীর্ঘ হচ্ছে লাইন, সংকটে কৃষি ও পরিবহন

রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫

তীব্র গরমে অসহনীয় লোডসেডিংয়ে জনজীবন অতিষ্ট

রাজবাড়ীতে ১০টি পাম্পের একটিতেও তেল নেই; ভোগান্তি চরমে

রাজবাড়ীতে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ২

কৃষক কার্ড নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর

শিশুদের হাম বাড়ছেঃ রাজবাড়ী জেলার অভিভাবকদের জন্য বিশেষ নির্দেশনা

১০

হা‌মের উপসর্গ নি‌য়ে ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতা‌লে ৭ জন সহ ১২ শিশু ভ‌র্তি

১১

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

১২

জুলাই সনদ বাস্তবায়ন না করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

১৩

গোয়ালন্দে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

১৪

রাজবাড়ীতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পদ্মায় ভাসলো রিক্সাচালকের মরদেহ

১৫

গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহে পদ্মায় অভিযানে ৩ জেলে দণ্ডিত

১৬

পুলিশ সদস্যের সাথে অনাকাঙ্খিত ঘটনায় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের উদ্বেগ

১৭

দৌলতদিয়া বাজারে অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৮

পাংশায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন আটক

১৯

নেশার টাকা না দেওয়ায় ঘুমন্ত মা’কে কুপিয়ে গুরুতর জখম

২০