পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান - Rajbari
কামাল হোসেন
১৩ এপ্রিল ২০২৬, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

বেসরকারি এনজিও সংস্থা সিএসএস-এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল মুন্সীর স্মরণে রাজবাড়ীর পাংশায় দিনব্যাপী মা ও শিশু রোগবিষয়ক ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ৯টায় পাংশা সিএসএস কার্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করেন সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান। ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. রুতাবা রহমান লিমা (এমবিবিএস, ঢাকা; এফসিপিএস শেষ পর্ব), গাইনি অ্যান্ড অবস, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জোনের অডিট অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মো. ইকরামুল হক, ব্রাঞ্চ ম্যানেজার মো. জসিম উদ্দিন, ব্রাঞ্চ হিসাবরক্ষক রিপন জোয়ার্দার, হোমিও চিকিৎসক বিমল কুমার মজুমদার এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব রুহুল আমিনসহ অনেকে। দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে অসহায় ও দুস্থ প্রায় শতাধিক মা ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

সিএসএস রাজবাড়ী অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শামীম উর রহমান বলেন, রেভারেন্ড পল মুন্সী সবসময় অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর উদ্যোগেই সিএসএস-এর মাধ্যমে ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু হয়েছিল। তিনি আরও বলেন, “আজ তিনি আমাদের মাঝে নেই, তবে তাঁর স্মরণে এই মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ ধরনের উদ্যোগের মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১০

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১১

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১২

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৩

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৫

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৬

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৮

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৯

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

২০