রাজবাড়ীতে মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন প্রায় ৩ শতাধিক রোগী - Rajbari
কামাল হোসেন
১৯ মে ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা পেলেন প্রায় ৩ শতাধিক রোগী

রাজবাড়ীতে বেসরকারি ক্ষুদ্রঋণ সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ, চোখের চশমা ও ড্রপ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজবাড়ী সদর শাখা অফিসের আয়োজনে অফিস প্রাঙ্গণে দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর রাজবাড়ী এরিয়ার এরিয়া ম্যানেজার মোঃ জিল্লুর রহমান। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে চক্ষু, মেডিসিন, গাইনি, চর্ম ও যৌন, শিশু এবং সার্জারি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় ৩ শতাধিক দরিদ্র ও অসহায় রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন।পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ, চোখের পাওয়ারের চশমা ও আই ড্রপ বিতরণ করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা দেন পিএমকে হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ হাসান আল বান্না, ডাঃ সুরাইয়া বিনতে ইসলাম, ডাঃ নয়ন সরকার, ডাঃ মোঃ তাসনুভা, ডাঃ মোঃ ইলিয়াস হোসেন, ডাঃ উজ্জল মিত্র, ডাঃ মহিউদ্দিন ও ডাঃ ফজলে রাব্বি। এসময় আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক মোঃ শাহিনুর আলম, অ্যাকাউন্টেন্ট অশিত কুমার বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এরিয়া ম্যানেজার মোঃ জিল্লুর রহমান বলেন, “সারা দেশে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর সকল শাখায় ধারাবাহিকভাবে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। তারই অংশ হিসেবে রাজবাড়ী সদর শাখায় বিনামূল্যে প্রেসক্রিপশন, ঔষধ, চোখের চশমা ও ড্রপ বিতরণ করা হয়েছে।”

সদর শাখার ব্যবস্থাপক মোঃ শাহিনুর আলম বলেন, “আমাদের শাখার গ্রাহকদের পাশাপাশি এলাকার মা ও শিশু এবং সব বয়সী হতদরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। প্রতি বছর এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই।”

বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা সংস্থার প্রধান নির্বাহী কামরুন্নাহার, উপ-প্রধান নির্বাহী দেওয়ান ফয়সাল এবং পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডাঃ কাজী সুদীপ্তা কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৮৭ সালের ২৭ নভেম্বর প্রতিষ্ঠার পর থেকে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আওতায় মা ও শিশু স্বাস্থ্য সচেতনতা, চক্ষু চিকিৎসা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

কালুখালীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ আহত ৬

পাংশায় তিন মাদক কারাবি গ্রেফতার, দু’জনের কারাদন্ড

রাজবাড়ী থেকে ৫ টি আগ্নেয়াস্ত্র সহ ৫জন গ্রেপ্তার

খানখানাপুরে ট্রেন-যানবাহন দূর্ঘটনাস্থ‌লে রেলও‌য়ের তদন্ত ক‌মি‌টি

পাংশায় ৮০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

খানখানাপুরে বিচ্ছিন্ন তেলবাহী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, আহত অন্তত ৬জন

কালুখালীর কালিকাপুর রেলব্রিজের ধাক্কায় ট্রেনের ছাদে ভ্রমনকরা যাত্রীর মৃত্যু

ফেরি থেকে পদ্মায় ঝাপদেয়া নারী কচুরিপানায় ৩০ কি.মি. ভাসার পর উদ্ধার

রাজবাড়ী প্রধান ডাকঘরে আর্থিক প্রতারণার প্রতিবাদে মানববন্ধন, আমানতের টাকা ফেরতের দাবি

১০

পাংশায় সংবাদ সংগ্রহ কালে সাংবাদিকের ওপর  হামলা

১১

ফে‌রি থে‌কে নদী‌তে ঝাঁপ দি‌য়ে যাত্রী নি‌খোঁজ

১২

রাজবাড়ী‌তে সব‌জির দা‌ম বৃদ্ধি‌তে বিপা‌কে ক্রেতারা

১৩

রাজবাড়ীতে ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৪

রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু

১৫

রাজবাড়ীতে হরিজন ঐক্য পষিদের ৭ দফা দাবিতে মানববন্ধন

১৬

গোয়ালন্দে বিভিন্ন সামগ্রী বিতরন করলেন জেলা প্রশাসক

১৭

কমনওয়েলথ গেমসে বাংলাদেশের পতাকাবাহক রাজবাড়ীর রাফি

১৮

মরা পদ্মা কচুরিপানার দখলে, সেতু না থাকায় দুর্ভোগে কয়েকশ কৃষক

১৯

রাজবাড়ীতে জেলা পরিষদের জমি উদ্ধার অভিযানে বাধা, দখলের অভিযোগ

২০