রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার - Rajbari
কামাল হোসেন
৭ জুলাই ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার

রাজবাড়ীতে বিস্কুট খাওয়ানোর কথা বলে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মোঃ রাতুল মোল্লা নামে ১৫ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের মোঃ রহিম মোল্লার ছেলে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাতুল মোল্লাকে আদালতে প্রেরণ করা হয়। এর আগে রোববার (৫ জুলাই) ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন এবং সোমবার (৬ জুলাই) সকালে রাতুলকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, গত ৪ জুলাই দুপুরে মেয়েকে বাড়ীতে রেখে বাড়ির বাইরে যান শিশুটির মা। এই সুযোগে রাতুল মোল্লা বিস্কুট খাওয়ানোর কথা বলে শিশু মেয়েটিকে ডেকে একটি ঘরের মধ্যে নিয়ে যায় এবং ধর্ষণ চেষ্টায় লিপ্ত হয়। ওই সময় মামলার বাদী মেয়ের মা মেয়েকে খুজতে আশে পাশের বিভিন্ন স্থানে যান। সে সময় মেয়েটি চিৎকার করলে তিনি এগিয়ে যান। তার উপস্থিতি বুঝতে পেরে রাতুল দৌড়ে পালিয়ে যায়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষ বলেন, শিশুটির মা বাদী হয়ে রবিবার রাতে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলার একমাত্র আসামি হিসেবে রাতুলকে গ্রেপ্তার করে। পুলিশ আসামী রাতুলকে আদালতে পাঠিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে আরও এক মামলায় শ্যোন অ্যারেস্ট

১

রাজবাড়ীতে নানা আয়োজনে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২

কালুখালীতে একাধিক মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার

৩

ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নির্দেশনা প্রধানমন্ত্রীর

৪

রাজবাড়ী প্রধান ডাকঘরের অর্থ আত্মসাৎ মামলা: সাত কর্মচারী কারাগারে

৫

বালিয়াকান্দিতে পৃথক অভিযানে ইয়াবা-হেরোইন ও গাঁজাসহ দুইজন আটক

৬

পাংশার রহিম হত্যা মামলায় সাদ্দাম হোসেনের যাবজ্জীবন কারাদন্ড 

৭

সাহিত্যিক ও সাংবাদিক এয়াকুব আলী চৌধুরীর ১৩৮তম জন্মবার্ষিকী পালিত

৮

পাংশায় চেক প্রতারণার মামলায় যুবদল নেতা গ্রেফতার

৯

রাজবাড়ীতে গাঁজাসহ আটক ১, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

১০

রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের অভিযোগে নার্স স্ত্রী কারাগারে

১১

পাংশায় মাদক সেবনের দায়ে চারজনের কারাদণ্ড

১২

দৌলতদিয়ায় রাতের আঁধারে ইটের দেয়াল দিয়ে জমি দখলের অভিযোগ

১৩

রাজবাড়ীতে জাতীয় যুব দিবস পালন

১৪

রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ

১৫

গোয়ালন্দে জাতীয় যুব দিবস উদযাপন

১৬

পাংশায় জাতীয় যুব দিবস পালিত

১৭

কালুখালীতে ১৩ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার, পিকাপসহ গ্রেপ্তার ১

১৮

রাজবাড়ীতে কারাতে বেল্ট পরিক্ষা ও বেল্ট প্রদান অনুষ্ঠিত

১৯

রাজবাড়ীতে অশ্রুসিক্ত বিদায় নারী নেত্রী দেবাহুতি চক্রবর্তীর

২০