পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
১৩ জুলাই ২০২৬, ১:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় বসত বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

রাজবাড়ীর পাংশা পৌর এলাকায় ঢেঁকিপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে একটি বসত বাড়িতে হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে।

সোমবার (১৩ জুলাই) সকালে মোঃ আমিরুল ইসলামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারটি পাংশা মডেল থানায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন— ঢেঁকিপাড়া গ্রামের মৃত নিমাই শেখের ছেলে মোঃ মাজেদ শেখ (৬০), মোঃ মাজেদ শেখের ছেলে মোঃ নজু শেখ (৪০), মোঃ সাইদ শেখ, মোঃ মিলন শেখ (২৭), মৃত জাহাঙ্গীর প্রামাণিকের ছেলে রনি প্রামাণিক (৩৫), মোঃ গনি মোল্লার ছেলে মোঃ গরো মোল্লা (২৮) এবং মোঃ আব্দুল মাজেদ শেখ।

ভুক্তভোগী মোঃ আমিরুল ইসলাম অভিযোগ করে বলেন,”পূর্ব শত্রুতার জের ধরে সোমবার সকাল ৯টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে আমার বাড়িতে এসে চড়াও হয়। তারা প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে আমাদের থাকার ঘর, রান্নাঘর ও টয়লেট ভাঙচুর করে। ঘরে থাকা মূল্যবান আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায় তারা।” তিনি আরও জানান, বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই অন্যায়ের সুষ্ঠু বিচারের আশায় তারা পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০