পাংশায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার - Rajbari
মাসুদ রেজা শিশির 
১৪ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ষষ্ঠ শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জিল্লু মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে পাংশা উপজেলার চরঝিকরি গ্রামের জোনায়েত মণ্ডলের ছেলে। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে স্থানীয় জনতা জিল্লু মণ্ডলকে আটক করে পাংশা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার দিকে ভুক্তভোগী ছাত্রী চরঝিকরি মকবুল হোসেন দাখিল মাদ্রাসায় যাওয়ার পথে চরঝিকরি দক্ষিণপাড়ায় লোকমান হোসেনের বাড়ির পাশের মাঠ সংলগ্ন একটি আখক্ষেতের কাছে পৌঁছালে অভিযুক্ত তার পথরোধ করে জোরপূর্বক আখক্ষেতের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে ওই ছাত্রী অভিযুক্তের হাতে কামড় দিয়ে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলের দিকে ছুটে আসেন। পরিস্থিতি বেগতিক দেখে অভিযুক্ত পালিয়ে যায়।

স্থানীয় লোকমান হোসেন বলেন, শিশুটির চিৎকার শুনে ঘটনাস্থলের দিকে গেলে অভিযুক্ত পালিয়ে যায়। পরে স্থানীয়দের নিয়ে তার বাড়িতে গেলে প্রথমে সে অভিযোগ অস্বীকার করলেও পরে ঘটনার কথা স্বীকার করে। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত জিল্লু মণ্ডলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মঙ্গলবার (১৪ জুলাই) পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা দায়ের করেন।

পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক। পরে ভুক্তভোগীর বাবার দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০