রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার ধর্ষণ চেষ্টা মামলায় আসামী মিঠুন মন্ডল (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সে রাজবাড়ী সদর উপজেলার শহীদ পাচুরিয়া গ্রামের নিরঞ্জন মন্ডলের ছেলে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) সদর থানা পুলিশের একটি দল ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন জয়নগর আড়ালিয়া সাকিনস্থ জনৈক মোথন বিশ্বাস এর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে ধর্ষণ চেষ্টা মামলার আসামী মিঠুন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার মামলা নং-২৫, তারিখ- ১৬/০৬/২০২৬ খ্রিঃ, ধারা- ৯(৪)(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ধর্ষনের চেষ্টা মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার (৩১ জুলাই) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন