দৌলতদিয়া থেকে দেশীয় মদসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২২ অক্টোবর ২০২৪, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতদিয়া থেকে দেশীয় মদসহ নারী মাদক কারবারী গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় তৈরি মদ সহ মরিয়ম বেগম (৪২) নামে এক নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সে বাগেরহাট জেলার মংলা থানার কুমারখালী গ্রামের মোজাম্মেল শেখের মেয়ে ও দৌলতদিয়া যৌনপল্লীর বাবু বেপারীর বাড়ির ভাড়াটিয়া আক্তার হোসেন ওরফে আক্তার ডাক্তারের স্ত্রী।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত সোয়া ৮ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা শাখার এসআই সনজিব জোয়াদ্দারের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে বাবু বেপারীর বাড়ির ভাড়াটিয়া আক্তার হোসেন ওরফে আক্তার ডাক্তারের বাসার অভিযান পরিচালনা করেন। বাসার ভিতরের পশ্চিম পাশের কক্ষ থেকে দেশীয় তৈরি চোলাই মদ বিক্রয় কালে ৫০ লিটার মদসহ মরিয়ম বেগমকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৌলতদিয়ায় নারীকে বিদ্যুৎস্পর্শে হত্যার পর লাশ গুমের চেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

রাজবাড়ী‌তে বাড়‌ছে ডেঙ্গু রোগীর সংখ‌্যা, ২৪ ঘন্টায় ১০ জন হাসপাতালে ভর্তি

মাছপাড়ায় ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু সৌভাগ্যক্রমে বেঁচে গেলো শিশু

দৌলত‌দিয়ায় অ‌বৈধ কা‌রেন্ট জালসহ জেলে আটক

দৌলতদিয়ায় অসহায় নারীদের পুনর্বাসন চাহিদা নিরুপন জরিপের উদ্বোধন

পাংশায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান 

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৪জন গ্রেপ্তার

রেলপথ সচিবের রাজবাড়ীতে সম্ভাব্য ক্যারেজ ওয়ার্কশপ নির্মাণ এলাকাসহ বি‌ভিন্নস্থান পরিদর্শন

রাজবাড়ী‌তে বিভাগীয় কমিশনা‌রের স্কুল-হাসপাতালসহ বি‌ভিন্ন প্রতিষ্ঠান প‌রিদর্শন

প্রেমের বিয়ের চার মাস পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

১০

রাশিয়ায় বিস্ফোরণে নিখোঁজ থাকা ২ জনই পাংশার, খোঁজ মিলেছে ১ জনের

১১

অনিয়ম, দুর্ণীতি আর স্বেচ্ছাচারিতার আখড়া গোয়ালন্দের বিদ্যুত অফিস

১২

রাজবাড়ী‌তে ইয়াবাসহ দুই নারী মেম্বর গ্রেফতার

১৩

দৌলতদিয়ায় ডুবোচরে ফেরি আটকা, সাংবাদিক দেখে ফেরির মাস্টার-সুকানির পলায়ন

১৪

রাজবাড়ীতে স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

১৫

রাজবাড়ীতে সাজাপ্রাপ্ত আসামীসহ ৫জন গ্রেপ্তার

১৬

পাংশায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি! 

১৭

রাজবাড়ী সেনা পাব‌লিক স্কুল এন্ড ক‌লে‌জের উদ্বোধন কর‌লেন সেনা প্রধান

১৮

গোয়ালন্দে নৃশংস হত্যাকান্ডের ২৪ ঘণ্টায় রহস্য উদঘাটন, ভাইসহ গ্রেপ্তার ৩

১৯

গোয়লন্দে দিন-দুপুরে নৃশংস খুন

২০