রাজবাড়ীতে চোরাই স্বর্নসহ ব্যবসায়ী ও ২ নারী গ্রেপ্তার - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
৫ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে চোরাই স্বর্নসহ ব্যবসায়ী ও ২ নারী গ্রেপ্তার

রাজবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই স্বর্ণ সহ ৩জন নারী ও পুরুষকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের ২৮ কলোনীর হৃদয় হোসেনের স্ত্রী মরিয়ম ও কুলসুম আক্তার উর্মি, ধামরাই থানার কালামপুর বাসস্ট্যান্ড বাজারের নিউ মায়া জুয়েলার্সের মালিক নিখিল চন্দ্র সূত্রধর।
মঙ্গলবার রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, রাজবাড়ী সদর উপজেলার কালিচরনপুর গ্রামের সুলাইমান মুন্সীর ছেলে ও বর্তমান দক্ষিণ ভবানীপুর এলাকার বাসিন্ধা মামুনুল ইসলাম বাদী হয়ে মরিয়ম ও হৃদয় হোসেন নামে স্বামী স্ত্রীর নামে চুরির অভিযোগ করেন। গত ১৮ অক্টোবর রাজবাড়ী সদর থানায় মামলা রেকর্ড হয়। রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় থানার চৌকস টিম গত সোমবার (৪ নভেম্বর) বিকেল ৩টার সময় ঢাকা জেলার ধামরাই থানার কালামপুর মসজিদপাড়া গ্রামের মোঃ সাইদুর রহমানের ভাড়াবাসা অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর মরিয়মকে জিজ্ঞাসাবাদ কালে সে সোনার রুলি ও টাকা চুরির কথা স্বীকার করে। সে ও তার স্বামী হৃদয় হোসেন মিলে টাকা ও সোনার রুলি চুরি করে নিয়ে সোনার রুলি দুইটি তার স্বামী হৃদয় হোসেন ও তার সতীন কুলসুম আক্তার উর্মি মিলে যোগসাজসে নিখিল চন্দ্র সূত্রধরের নিকট ধামরাই থানার কালামপুর বাসস্ট্যান্ড বাজারের নিউ মায়া জুয়েলার্সে বিক্রয় করে। নিখিল চন্দ্র সূত্রধরের নিউ মায়া জুয়েলার্সের মালিক সোনার রুলি ক্রয়ের সময় রুলি গলিয়ে গলিত স্বর্ন ওজন করে ১লক্ষ ২৪ হাজার টাকা পরিশোধ করেন। মরিয়ম বেগমের তথ্য মতে ঢাকা জেলার ধামরাই থার কালামপুর বাসস্ট্যান্ড বাজারের আলহ্বাজ সুপার মার্কেটের নিউ মায়া জুয়েলার্স থেকে নিখিল চন্দ্র সূত্রধরকে গ্রেপ্তার করে। নিখিল চন্দ্র সূত্রধরের কাছ থেকে ২১ ক্যারেটের এক টুকরা গলিত স্বর্ণ ১০ আনা, ১৮ ক্যারেটের দুই টুকরো গলিত স্বর্ণ ৮ আনা উদ্ধার করা হয়। ধৃত আসামীসহ উদ্ধারকৃত স্বর্ন থানায় নিয়ে আসেন এবং আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে মঙ্গলবার রাজবাড়ী আদালতে প্রেরন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজবাড়ীতে বিএন‌পির জুলাই গণঅভূত্থান দিবস পালন

পাংশায় সাংবাদিককে মারধরের মামলায় বিশু সরদার গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজবাড়ীতে ১১ দলীয় জো‌টের সমাবেশ ও মি‌ছিল

দৌলতদিয়া পোড়াভিটার শীর্ষ মাদক সম্রাজ্ঞী রিনা হেরোইনসহ গ্রেপ্তার

গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়কে ধস, দায় এড়াচ্ছেন ঠিকাদার-পিআইও?

পাংশায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালুখালীতে অবৈধ চায়না দুয়ারি তৈরির কারখানায় অভিযান

গোয়ালন্দের নবাগত ইউএনও সাইফুল হুদার যোগদান

গোয়ালন্দে চিহ্নিত মাদক ব্যবসায়ী রোজীসহ ৩জন গ্রেপ্তার

গোয়ালন্দ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সাথী দাসকে সম্মাননা প্রদান

১০

কালুখালীতে বাস-মাহেন্দ্র সংঘর্ষ নিহত-১ আহত ৫

১১

পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযানে অবৈধ চায়না দুয়ারী জালসহ জেলে আটক

১২

গোয়ালন্দে পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

রাজবাড়ীতে গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ: পোস্ট মাস্টারসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

১৪

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

১৫

রাজবাড়ীতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

রাজবাড়ী প্রধান ডাকঘরের পোস্টমাস্টারসহ ১৩ জনকে আদালতে হাজিরের নির্দেশ

১৭

রাজবাড়ীতে ধর্ষণ চেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

১৮

কালুখালীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু 

১৯

অটোরিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য গ্রেপ্তার

২০