পাংশায় চিরকুট লিখে আত্মহত্যা - Rajbari
রাজবাড়ী বিডি ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাংশায় চিরকুট লিখে আত্মহত্যা

রাজবাড়ীর পাংশা রেল স্টেশনের পাশের একটি কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

মৃত ওই যুবক কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার পুরাতন চড়াইকোল এলাকার মোঃ রাজু প্রামানিক এর ছেলে রাকিবুল ইসলাম (২০)। সোমবার ২৫ নভেম্বর ভোর রাতে রেল স্টেশনের পাশে তার মরদেহ দেখতে পায় এলাকাবাসী, পরে পুলিশকে খবর দেয়া হয়।

প্রত্যক্ষদর্শী খোকন শেখ বলেন, আমি ভোরে নামাজ পড়ে আসার পথে গাছের সাথে কিছু একটি জিনিস ঝুলে থাকতে দেখতে পাই। পাশের বাড়ির এক আপার ডেকে লাইট মেরে দেখি একটি ছেলে গলাই রশি নিয়ে আত্মহত্যা করেছে। পরে রেলের খালাসি এসে লাশ নামায়।

মৃত ওই যুবকের কাকা বাদশা বলেন, রাকিবুল আজ কয়েক মাস হল ঢাকা গেছে। সে বাড়ির আশেপাশের অনেকের কাছ থেকে টাকা নিয়েছে চাকরি দেয়ার কথা বলে।  সে কাউকে চাকরি দিতে পারে নাই। অনেক দেনা মাথায় তার এই জন্যই হয়তো আত্মহত্যা করেছে।

মৃত ওই যুবকের মামা আরিফুল বলেন, রাকিব চার পাঁচ দিন আগে আমাদের বাড়িতে আসে। তাকে আমরা বলি তুই যতই দেনা থাকিস, আমরা তা পরিষদ করব তুই কোন চিন্তা করিস না।  রাকিব তখন আমাকে বলে আমি বসে থেকে কি করব, খালাদের বাড়ি গিয়ে ধান কাটার কাজ করি তাহলে।  এই কথা বলে আমাদের বাড়ি থেকে পাশের উপজেলায় কালুখালীতে ওর খালার বাড়িতে যায়। হঠাৎ গতকাল বিকেলে ওর খালার বাড়ি থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তারপর থেকে ওর মোবাইল ফোন বন্ধ দেখাচ্ছে। সকালে আমরা শুনতে পাই রাকিব রেল স্টেশনের পাশে একটি গাছের সাথে গলায় রশি নিয়ে আত্মহত্যা করছে। মরদেহের পাশে  চিরকুটে লেখা ছিল আমার মরার জন্য কেউ দায়ী নয়, বাবা মা আমাকে মাপ করে দিও।

এ বিষয়ে পাংশা মডেল থানার এসআই সাজিদ বলেন, ভোরে আমরা সংবাদ পাই পাংশা শহরের রেল স্টেশনের পাশে এক যুবকের ঝুলন্ত অবস্থায় মরা দেহ দেখা গেছে। ঘটনাস্থলে এসে আমরা মরদেহটি  উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাংশায় স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

গোয়ালন্দে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

রাজবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

গোয়ালন্দে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

পাংশায় মাইক্রোবাস ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

পাংশায় চাঁদা না দেওয়ায় ক্লিনিক মালিককে মারধরের অভিযোগে গ্রেপ্তার ১

রাজবাড়ীতে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গোয়ালন্দে সড়কে যানবাহন চাপায় ৩ বছরের শিশুর মৃত্যু

কালুখালীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

পাংশায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

১০

 ‘বাবা ছিলেন আমার সন্তানের মত’ গোয়ালন্দে শ্রেষ্ঠ পুত্রবধূদের সম্মাননা

১১

গোয়ালন্দে চুরি হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় ভূমি অফিসের সেবা ব্যাহত

১২

দৌলতদিয়া থেকে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

১৩

পাংশায় দুই মাদকসেবীর কারাদণ্ড

১৪

খেলনা পিস্তল নিয়ে ছবি তুলে বিপাকে রতন মন্ডল

১৫

তামাক মুক্ত দিব‌সের তামাকের প‌ক্ষে ব‌লে তোপের মূ‌খে কৃ‌ষি কর্মকর্তা

১৬

গোয়ালন্দে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

১৭

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় ৩ জন গ্রেপ্তার

১৮

ব্রাজিল সমর্থকদের অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা আইনজীবীর

১৯

রাজবাড়ী সদর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন

২০